নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে ঝাড়খণ্ড পুলিশের হাতে গ্রেফতার ৪, পলাতক মূল পাণ্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা :হোটেলের ঘরে নিয়ে গিয়ে ১৪ বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানি করার দায়ে পুরাতন মালদার ৪ অভিযুক্তকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ(Jharkhand Police) ৷ তবে এখনও অধরা এই কাণ্ডের আরেক অভিযুক্ত৷ তার খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদা শহরে৷ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর৷ পুলিশে দায়ের করা লিখিত অভিযোগপত্রে নির্যাতিতা কিশোরীর বাবা তথা পুরাতন মালদার এক খ্যাতনামা চিকিৎসক জানিয়েছেন, মেয়েকে পরীক্ষা দেওয়াতে তিনি সেদিন ঝাড়খণ্ডের রাঁচিতে(Ranchi) গিয়েছিলেন ৷

সেখানে মেয়েকে নিয়ে তিনি হোটেলেই ছিলেন৷ ১৬ সেপ্টেম্বর রাত ১০টা নাগাদ তিনি খাবার খেতে হোটেলের বাইরে বেরোন৷ হোটেলের ১০৪ নম্বর ঘরে তাঁর মেয়ে একাই ছিল৷ ওই হোটেলেরই ২০২ নম্বর ঘরে উঠেছিল পুরাতন মালদার বেশ কয়েকজন যুবক৷ তারা সেদিন তাঁর অবর্তমানে হোটেলের ১০৪ নম্বর ঘরে আসে৷ তাঁর মেয়ের সঙ্গে কথাবার্তা বলে৷ মেয়ের সরলতার সুযোগ নিয়ে তারা তাঁর মেয়েকে নিজেদের ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে৷ সেকথা মেয়ে যেন কাউকে না বলে তার জন্য তারা হুমকি দেয়৷ মেয়ে কোনওরকমে সেখান থেকে পালিয়ে নিজের ঘরে এসে কান্নায় ভেঙে পড়ে৷ খানিক বাদে তিনি ঘরে ফিরে এসে মেয়েকে কাঁদতে দেখে তার কারণ জিজ্ঞেস করেন৷ কিন্তু মেয়ে কোনও উত্তর দেয়নি৷ বাড়ি ফেরার পর ৫ অক্টোবর সে তাঁকে সমস্ত ঘটনা খুলে বলে৷ এরপর ১১ তারিখ তিনি পাঁচজনের বিরুদ্ধে মালদা থানায় তাঁর মেয়েকে শ্লীলতাহানি করার লিখিত অভিযোগ দায়ের করেন৷

মালদা থানার পুলিশের তরফে নাবালিকার বাবার অভিযোগপত্র পাঠিয়ে দেওয়া হয় রাঁচির নাগরি থানায়৷ অভিযোগের ভিত্তিতে পকসো মামলায় ঘটনার তদন্ত শুরু করে নাগরি থানার পুলিশ৷ অবশেষে রবিবার রাতে অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়৷ সোমবার তাদের ট্রানজিট রিমান্ডে রাঁচি নিয়ে গিয়েছে নাগরি থানার(Nagri P.S.) পুলিশ ৷এই ঘটনায় যে চারজনকে গ্রেফতার করা হয়ে তাদের মধ্যে একজন আবার একটি বেসরকারি আইন কলেজ চালান৷ তাঁর দাবি, মালদা থানার(Malda P.S.) পুলিশ তাঁকে এই মামলায় ফাঁসিয়ে দিয়েছে৷ এই চক্রান্তের পিছনে রয়েছেন পুরাতন মালদা পৌরসভার(Malda Municipality) ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর৷ এর আগেও ওই কাউন্সিলর তাঁর বিরুদ্ধে পকসো মামলা রুজুতে চক্রান্ত করেছিলেন৷ তিনি নির্দোষ৷ ঝাড়খণ্ড পুলিশ এই অভিযোগ যাচাই করে দেখছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের