মুর্শিদাবাদে কালবৈশাখীর তাণ্ডব, বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, গাছ ভেঙে লণ্ডভণ্ড জিয়াগঞ্জ

Share:

নিজস্ব প্রতিনিধি ,জিয়াগঞ্জ: ​সোমবার বিকেলে আচমকা ধেয়ে আসা কালবৈশাখী ঝড়-বৃষ্টির দাপটে মুর্শিদাবাদ জেলায় ঘটে গেল দুটি বড়সড় বিপর্যয়। একদিকে ভরতপুরে(Bharatpur) বজ্রপাতে প্রাণ হারালেন এক গৃহবধূ, অন্যদিকে জিয়াগঞ্জে কয়েকশো বছরের পুরনো গাছ ভেঙে পড়ে ব্যাহত হল জনজীবন।ক্ষতিগ্রস্ত হল বেশ কিছু দোকান ও বাড়ি।সোমবার ​বিকেলে ঝড়-বৃষ্টির সময় মাঠে বাঁধা গবাদিপশু বাড়ি ফিরিয়ে আনার পথে বজ্রপাতে(Lightning) মৃত্যু হল ভরতপুরের এক গৃহবধূর। মৃত মহিলার নাম বিলকিস বেগম(Bilkis Begam) (৪৬)। আচমকা আবহাওয়া খারাপ হতে দেখে তিনি তড়িঘড়ি বাড়ির অদূরে মাঠের পাশ থেকে গবাদিপশুকে নিয়ে আসতে গিয়েছিলেন। কিন্তু ফেরার পথেই তীব্র বজ্রাঘাতের কবলে পড়েন তিনি।

মৃতের স্বামী শের আলি শেখ জানান, বজ্রাঘাতের চোটে বিলকিস বেগম মাঠের মধ্যেই অচৈতন্য হয়ে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে, সোমবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতর থেকে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রবল দুর্যোগ ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের তিন জেলায়। জারি করা হয়েছে লাল সতর্কতা। এই তিন জেলা হল উত্তর চব্বিশ পরগনা, হুগলি ও নদিয়া। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পক্ষ থেকে লাল সতর্কবার্তা জারি করে বলা হয়েছে তীব্র বজ্রপাতের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইবে। যার গতিবেগ থাকবে ৬০ থেকে ৭০কিলোমিটার প্রতি ঘন্টায়। এই তিন জেলার সাধারণ মানুষকে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হলে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

খোলা কোন জায়গায় অথবা গাছের তলায় না দাঁড়িয়ে বজ্রপাত শুরু হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই তিন জেলায় প্রশাসনকে লাল সতর্কতা জারি করে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা আগাম গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল স্থানীয়ভাবে কোথাও কোথাও কালবৈশাখী সহ বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও সর্তকতা জারি করা হয়েছে। ভারী বর্ষণের সর্তকতা দেওয়া হয়েছে। আর এর মধ্যেই সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের তিন জেলার জন্য দুঃসংবাদ শোনালো আলিপুর আবহাওয়া দফতর। কমলা অথবা হলুদ সতর্কতা নয় একেবারে সরাসরি জারি করা হয়েছে লাল সতর্কতা।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়