বনাঞ্চল সংলগ্ন এলাকায় মোবাইল টাওয়ার, ঘোষণা বনমন্ত্রীর

বনের পশুপাখিদের জীবন বিপন্ন করে পর্যটকদের সুবিধার্থে কেন মোবাইল টাওয়ার আশেপাশের এলাকায় লাগানো হবে? এটাই বিতর্কের মূল প্রশ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্যটকদের(Tourists) যোগাযোগের সুবিধার্থে বনাঞ্চল(Jungles) সংলগ্ন এলাকায় মোবাইল টাওয়ার(Mobile Tower) বসানোর উদ্যোগ নিয়েছে রাজ্য বনদফতর(WBSFD)। সুন্দরবন ও ডুয়ার্সের নানা বনাঞ্চলে এই টাওয়ার বসানো হবে। এমনটাই জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallik)। কিন্তু তাঁর এই ঘোষণা ঘিরে বিতর্কও শুরু হয়েছে। পরিবেশবিদ ও পক্ষী বিশারদদের দাবি, এই সিদ্ধান্তের জেরে ক্ষতিগ্রস্থ হবে বনের পশুপাখির জীবন। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হতে পারেন তাঁরা এমনতাও জানা গিয়েছে। কেউ কেউ আবার সরাসরি জাতীয় পরিবেশ আদালতেও(National Green Tribunal) মামলা করার কথা ভাবছেন।

আরও পড়ুন কলকাতার রাস্তায় পার্কিং লটে ডিজিটাল ব্যবস্থা বাধ্যতামূলক, ট্রায়াল ১০ জানুয়ারি

ঠিক কী বলেছেন বনমন্ত্রী? বৃহস্পতিবার রাজ্যের বনমন্ত্রী উত্তরবঙ্গের ডুয়ার্সের চিলাপাতার জঙ্গলে গিয়েছিলেন। সেখানে তিনি জঙ্গলের ভিতর সিসি লাইন ও একটি নজরমিনারের উদ্বোধন করবেন। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘জঙ্গলে ঘোরার সময় পর্যটকদের যোগাযোগের সুবিধার্থে রাজ্যের বনাঞ্চল সংলগ্ন এলাকাগুলিতে মোবাইল টাওয়ার তৈরি করা হবে। লাগোয়া এলাকায় একটি বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারকে দিয়ে টাওয়ারগুলি বসানো হবে। ওই কোম্পানি আমাদের পশু অ্যাম্বুলেন্স দিয়েছিল। তারাই রাজ্যের জঙ্গল লাগোয়া এলাকায় মোবাইল টাওয়ার বসাবে। আপাতত ৮০-৯০টি টাওয়ার বসাচ্ছি আমরা। আগামী এক বছরের মধ্যে এই টাওয়ার বসানোর কাজ শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে।’ আর এখানেই উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন বিবাদের মাঝে প্রাক্তন পুলিশ কর্মীর কান কামড়ে কেটে দিল প্রতিবেশী

পরিবেশবিদদের দাবি, যেখানে বার বারে প্রমাণিত হচ্ছে মোবাইল টাওয়ারের জেরে পশুপাখিদের জীবন ক্ষতিগ্রস্থ হচ্ছে তখন জঙ্গল লাগোয়া এলাকায় মোবাইল টাওয়ার বসানোর প্রয়োজনটা কী? বনদফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত সুন্দরবনের পাশাপাশি শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক, গরুমারা, জলদাপাড়া, ন্যাওড়াভ্যালি, চাপড়ামারি, চিলাপাতা, বক্সা ব্যাঘ্র প্রকল্প সহ রাজ্যের সমস্ত জঙ্গল সংলগ্ন এলাকায় মোবাইল টাওয়ার বসানো হবে।

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী