দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বারাসতের সঙ্গে পাল্লা দিয়ে কালীপুজো বালিয়ায়

নিজস্ব প্রতিনিধি, জগৎবল্লভপুর : সামনেই আলোর উৎসব দীপাবলি। সঙ্গে রয়েছে কালীপুজো। শক্তি আরাধনায় মেতে উঠবে বাংলার শহর থেকে গ্রাম। সন্তানদের নিয়ে কৈলাসে ফিরে গেলেও, কালিকার রূপে ফের মর্ত্যে আসছেন মা। অশুভ শক্তিকে ধ্বংস করতে বদ্ধপরিকর তিনি। কলকাতায় যেভাবে দু্র্গাপুজোয় মেতে উঠেছিল সাধারণ মানুষ, তেমনই কালীপুজোর জন্য বিশেষ আয়োজন হতে দেখা যায় বারাসতে।

বড় প্রতিমা, নজরকাড়া মণ্ডপ, লাইটিং হয় বারাসতে। তাই কালীপুজোতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে দেখা যায় ভক্তদের। সকলেই কালীপ্রতিমা দেখাতে ভিড় জমান এখান। বারাসতের পাশাপাশি এখন কালীপুজোয় জগৎবল্লভপুরের বালিয়াতেও ভিড় হতে দেখা যায়। এখানে একের পর এক গ্রামে পুজো হয়।  পাঁতিহাল গ্রাম পঞ্চায়েতের গড়বালিয়া, নিজবালিয়া, বাদেবালিয়া এবং পার্শ্ববর্তী শিয়ালডাঙা গ্রাম পঞ্চায়েতের যমুনাবালিয়া গ্রাম ছিল বর্ধমান মহারাজার অধীনে। সেই সময় এই এলাকা পরিচিত ছিল, বালিয়া পরগনা নামে। এই এলাকার প্রধান অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পরিচিত সিংহবাহিনী। সেখানে একটি মন্দিরও রয়েছে। এখানে কোনও দুর্গাপুজো না হলেও গ্রামগুলিতে মহা ধুমধামে কালীপুজো হয়।

জানা যায়, এই এলাকায় প্রায় ২০০টি বারোয়ারি কালীপুজো কমিটি পুজো করে। তারমধ্যে ৩২টি কমিটি বড় আকারে পুজো করে থাকে। থিমের মণ্ডপ থেকে আলোকসজ্জা সবটাই নজরকাড়ে। এইদিন মানুষের ঢল নামে রাস্তায়। তিনদিন ধরে যেন চলে উৎসব। যেভাবে দু্র্গাপুজোয় মানুষ মেতে ওঠে, তেমনই কালীপুজোয় মেতে থাকে মানুষ।

জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ জানিয়েছেন, কালীপুজোয় সারা রাত ধরে লোকজন ঠাকুর দেখেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ হাজির হন ঠাকুর দেখতে। কালীপুজো একদিনের হলেও উৎসব চলে ৩দিন ধরে। ভিড় সামাল দিতে আসরে নামতে হয় পুলিশকেও। ৫৫ বছরে পদার্পন করছে গড়বালিয়া সোনালি শিবিরের পুজো। সাঁকরাইল থেকে মুন্সিরহাট যাওয়ার রাস্তার পাশেই গুজরাতের একটি শিবমন্দিরের আদলে এবার মণ্ডপ তৈরি করা হয়েছে। গড়বালিয়া ক্রিকেট ক্লাবের মণ্ডপ তৈরি হচ্ছে একটি পুকুরে উপরে। দক্ষিণ ভারতের এক মন্দিরের রূপ দিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে। নিজবালিয়া নেতাজি সঙ্ঘের মণ্ডপ তৈরি হয়েছে দিল্লির ইন্ডিয়া গেটের আকারে। শিবানন্দবাটি যুবক সমিতির কালীপুজোর থিম গুজরাতের অক্ষয়ধাম মন্দির।

এই পুজো যাতে নির্বিঘ্নে হয়, তারজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জগৎবল্লভপুরের ভারপ্রাপ্ত অফিসার। মণ্ডপে মণ্ডপে ঘুরে দেখা হচ্ছে। প্রতিটি এলাকায় রয়েছে নজরদারি। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

‘CPIM-এর পতাকা এখন শুধুই বিরিয়ানির হাঁড়িতেই’, বেফাঁস মন্তব্যের বিতর্কে সায়ন্তিকা

ভোট দিলেই ফ্রিতে চা-বিড়ি-পান-সুপারি, ধূপগুড়ি্তে বুথের বাইরে এলাহি আয়োজন, বিতর্ক

‘খুব ভালো ভোট হচ্ছে, ঠাণ্ডা-ঠাণ্ডা, কুল-কুল,’ বললেন অনুব্রত মণ্ডল

নন্দলাল বসুর নাতিকে সস্ত্রীক ফিরতে হল, ট্রাইব্যুনালের রায়েও ভোট দিতে পারলেন না

উত্তপ্ত নওদা, হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, একের পর এক গাড়ি ভাঙচুর

‘ভোট পড়ে গিয়েছে’, শুনেই তাজ্জব বৃ্দ্ধ, বালুরঘাটে ছাপ্পার অভিযোগ তুলে কমিশনে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ