বিজেপির হয়ে কালিয়াগঞ্জে উৎপল মহারাজ, বহিষ্কার করল ভারত সেবাশ্রম সংঘ

Share:

নিজস্ব প্রতিনিধি: কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক লড়াইয়ের মাঝেই নতুন বিতর্ক ঘিরে বাড়ল উত্তাপ। ভারত সেবাশ্রম সংঘ থেকে বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কারের একটি চিঠিকে সামনে এনে প্রচারে নামল তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য সামাজিক মাধ্যমে সেই চিঠি প্রকাশ করে বিষয়টিকে বড় ইস্যু করার চেষ্টা করেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। তৃণমূলের দাবি, উৎপল মহারাজকে সংঘ থেকে বহিষ্কার করা হয়েছে, যা তাঁর ভাবমূর্তিতে প্রশ্ন তুলছে। তবে এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী নিজে। উৎপল মহারাজ স্পষ্ট জানিয়েছেন, ভারত সেবাশ্রম সংঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সেবামূলক ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান। সেই কারণে সংঘের নিয়ম অনুযায়ী সেখানে থেকে সরাসরি রাজনীতিতে যুক্ত থাকা সম্ভব নয়। তিনি বলেন, “আমি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তে রাজনীতিতে যোগ দিয়েছি। সেই সিদ্ধান্ত সম্পর্কে সংঘের কর্তৃপক্ষকে আগেই জানিয়েছি এবং ১৭ মার্চ ই-মেইলের মাধ্যমে আমার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি।”

আরও পড়ুন: ‘‌মমতা দিদির লড়াইয়ে পাশে আছি’‌, নির্বাচন কমিশনকে তোপ দেগে সমর্থন কেজরিওয়ালের

তাঁর কথায়, এটি বহিষ্কার নয়, নিয়ম মেনেই পদত্যাগের প্রক্রিয়া। তাই এই বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যে চিঠি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়ে সংঘ কর্তৃপক্ষই স্পষ্ট ব্যাখ্যা দিতে পারবে বলেও মন্তব্য করেন উৎপল মহারাজ। অন্যদিকে, তৃণমূল এই ইস্যুকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে বাড়তি সুবিধা নিতে চাইছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। কালিয়াগঞ্জে এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের লড়াই আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…