মা কালীকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদলেন কল্যাণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উৎসবের আমেজে রাজনীতিক পরিচয় দূরে সরিয়ে রেখে যেন একেবারে অন্য ভূমিকায় দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও তিনি আবেগে ভাসলেন। বাঁকুড়ার দোলতলায় আদি বাড়িতে প্রতিবছরের মত এবারও কল্যাণের বাড়িতে হল কালীপুজো। এই সময়টা আদি বাড়িতেই কাটান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।

পুজোর যাবতীয় আয়োজন থেকে আরতি সবটাই  নিজের হাতে করেন কল্যাণ। তাতে স্বাভাবিকভাবেই পুজোর পর খানিকটা আবেগপ্রবণ তিনি হয়ে পড়েন। এবারও কালীপুজোতে মায়ের মূর্তিকে জড়িয়ে কাঁদতে দেখা যায় তাঁকে। কান্নাভেজা গলায় কল্যাণ বলেন, ‘ভবতারিণী মা, জয় তারা।‘ ইতিমধ্যেই তৃণমূল সাংসদের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, এই প্রথম নয় এরআগে একাধিকবার দেবী প্রতিমার সামনে কাঁদতে কল্যাণকে দেখা গিয়েছে। কিছুদিন আগে দুর্গাপুজোর সময় শ্রীরামপুরের ৫ ও ৬ পল্লি গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোতে সন্ধ্যা আরতির সময় তাঁকে কাঁদতে দেখা গিয়েছিল। আর এবার সেই একই চিত্র দেখা গেল কালীপুজোতে। বলা বাহুল্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু একজন দুঁদে রাজনীতিকই নন, একজন দক্ষ আইনজীবীও। বিরোধীদের আক্রমণ শানাতে তিনি সিদ্ধহস্ত। আর তিনিই আবেগ প্রবণ হয়ে পড়েন  পুজোর সময়। স্বাভাবিকভাবেই  সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল।

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর