কসবা গণধর্ষণকাণ্ডে ৮২ দিন জেলে মনোজিত, জামিনের আবেদন নিয়ে তুমুল হট্টগোল আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধি: কসবা আইন কলেজের ছাত্রীর গণধর্ষণের মামলায় আলিপুর জেলা ও দায়রা আদালতে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের জামিনের আবেদন চেয়েছিলেন তাঁর আইনজীবীরা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির দিন ধার্য করা হয়েছিল আদালতে। জামিন আপাতত রিজার্ভে রেখেছেন বিচারক। ৮২ দিন হেফাজতে রয়েছে মনোজিৎ মিশ্র। যদিও তার সঙ্গে যাদের জেল হয়েছিল তারা জামিন পেয়েছে।

মনোজিতের আইনজীবীদের দাবি ওই মহিলা মনোজিতের কাছে স্বেচ্ছায় গিয়েছিলেন। একসঙ্গে খাওয়া দাওয়া করেন। তারপরে ধর্ষণের অভিযোগ করছেন। এই ঘটনায় মনোজিৎ জামিন পেতেই পারেন। উদাহরণ দিতে গিয়ে এরপরই পুরনো একটি মামলার নথি ও তথ্য তুলে ধরে মনোজিতের আইনজীবীরা। তাঁরা জানান মহিলা এর আগেও এমনই একটি অভিযোগ করেছিলেন। কিন্তু পরে নিজেদের সেটেলমেন্টের মাধ্যমে অভিযোগ তুলে নেন।

যদিও মনোজিতের আইনজীবীদের যুক্তির পাল্টা বিরোধিতা করেছেন নির্যাতিতার আইনজীবীরা। তাঁরা বলেন পুরনো মামলার সঙ্গে তো এই ঘটনার কোনও যোগ নেই। অন্য একটি মামলার সঙ্গে গণধর্ষণের মতো নক্ক্যারজনক, নৃশংস মামলা কখনই গুলিয়ে ফেলা চলে না। নির্যাতিতার আইনজীবীরা বিচারকের সামনে গোপন জবানবন্দির বয়ানও তুলে দিয়ে বলেছেন, কী কী ঘটেছিল সবটাই আছে। কতটা ভয়ংকরভাবে মেয়েটির ওপর অত্যাচার করা হয়েছিল তার সবই জবানবন্দিতেই রয়েছে।

সরকারি আইনজীবী জানান, “জামিনের বিরোধিতা করেছি।  আগেও জামিন খারিজ রয়েছে। এই মামলায় চার্জশিট জমা পড়ে গিয়েছে। বিচারকের কাছে মেডিক্যাল রিপোর্টের নথি দিয়ে ঘটনার গুরুত্ব বোঝানোর চেষ্টা করার কাজ চলছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২ ডিসেম্বর।

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

বিহারের বাঁকিপুর বিধানসভার উপনির্বাচন: গণনার শুরুতেই এগিয়ে গেলেন প্রশান্ত কিশোর

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু