ওয়াকফ থেকে ইস্যু ঘোরাতে কাশ্মীরে এই হামলা বিজেপি’ র পরিকল্পিত : মর্জিনা খাতুন

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে শোকে এবং ক্ষোভে ফুঁসছে সারা ভারতবর্ষ। রাজনীতির উর্ধ্বে উঠে সর্বদলীয় বৈঠকে যখন প্রত্যেকটা রাজনৈতিক দল পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপে সরকারের পাশে থাকার বার্তা দিচ্ছে,যখন স্পষ্ট শান্ত কাশ্মীরকে অশান্ত করতে পাকিস্তানের জঙ্গি সংগঠন পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীর সাহায্যে এই ঘৃণ্য কর্ম করেছে তা সমলোচিত হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত, তখন ভারতের মাটিতেই বেফাঁস এবং বিতর্কিত মন্তব্য তৃণমূল নেত্রীর। মালদায় শনিবার কালভার্ট উদ্বোধন করতে গিয়ে তৃণমূলের জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন(Marjina Khatun) বলেন, ওয়াকফ থেকে ইস্যু ঘুরাতে এই হামলা বিজেপির পরিকল্পিত।

জঙ্গিদের মদত এবং আশ্রয়দাতা বিজেপি। তাই সেখানে সেনা ছিল না। সামনে বিহার ভোট তাই বিজেপি সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করছে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মানকিবাড়ি(Mankibari) গ্রাম। ওই গ্রামে ক্যানেলের উপর ছিল বাঁশের সাঁকো। যাতায়াত করতে ব্যাপক সমস্যায় পড়তো এলাকার মানুষ। দীর্ঘদিনের দাবি ছিল কালভার্টের। মালদা জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত ১০ লক্ষ টাকায় কালভার্ট নির্মাণ হয়।এদিন কালভার্ট শিলান্যাস করতে আসেন জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন।

সেখান থেকেই এই ধরনের বিতর্কিত মন্তব্য করেন তিনি। যে জঙ্গি হামলায় সম্পূর্ণ ভাবে যুক্ত পাকিস্তান। অ্যাকশন(Action) শুরু করেছে ভারতীয় সেনা। সেখানে এই ধরনের মন্তব্য আসতে নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে। বিজেপির দাবি তৃণমূল নির্লজ্জ। এই মুহূর্তে এই ধরনের মন্তব্য যারা করছে তাদের তদন্তের আওতায় আনা উচিত। যদিও সংবাদ মাধ্যমের সামনে মর্জিনার দাবি তিনি যা বলেছেন ঠিক বলেছেন।

নিয়মভঙ্গের দায়ে Arsanal, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ