ভাগ্য সহায় হল না! পিতৃশোক সামলে মাধ্যমিক দিতে এসেও কেন পরীক্ষা দেওয়া হল না নিশার?

Share:

নিজস্ব প্রতিনিধি: রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতার জেরে মাধ্যমিক পরীক্ষায় বসতে না পেরে চরম হতাশার মুখে পড়ল এক ছাত্রী। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বেলেন্ডা গ্রামের ঘটনা। সোমবার মাধ্যমিক পরীক্ষা দিতে ভাতারের মাধব পাবলিক হাইস্কুলে পৌঁছেও পরীক্ষা দিতে ভাতারের মাধব পাবলিক হাইস্কুলে পৌঁছেও পরীক্ষকক্ষে ঢোকার অনুমতি পায়নি নিশা খাতুন। সে ভাতার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার কয়েক দিন আগেই নিশার বাবার মৃত্যু হয়। পরিবারের এই গভীর শোক সামলে নির্ধারিত সময়েই সে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছিল। কিন্তু অ্যাডমিট কার্ড দেখাতে না পারায় কর্তব্যরত কর্মীরা তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি। ফলে পরীক্ষায় বসার স্বপ্ন ভেঙে যায় এবং চোখে জল নিয়ে তাকে বাড়ি ফিরতে হয়।

আরও পড়ুন: মাধ্যমিকের প্রথম দিনেই অসুস্থ, পরীক্ষা না দিয়েই হাসপাতালে শয্যাশায়ী পরীক্ষার্থী, দুশ্চিন্তায় পরিবার

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে সক্রিয় হন এলাকার বাসিন্দারা। গ্রামবাসী শেখ বাবলু, ভাতার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত কুমার হুই, স্থানীয় জনপ্রতিনিধি শুভ্রাংশু বুট সহ অনেকে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে ভাতার উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে খোঁজখবর নিলে জানা যায়, নিশা চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশনই করেনি। সেই কারণেই তার নামে অ্যাডমিট কার্ড ইস্যু হয়নি এবং পরীক্ষায় বসার সুযোগও মেলেনি।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অর্চি মজুমদার জানান, নিশা নিয়মিত স্কুলে আসত না। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি বারবার দেওয়া হলেও সে সময়মতো প্রক্রিয়া সম্পন্ন করেনি। তাই বিদ্যালয়ের পক্ষে পরীক্ষার বসার ব্যবস্থা করা সম্ভব হয়নি। তবে মানবিকতার কথা মাথায় রেখে আগামী দিনে ওই ছাত্রীর পড়াশোনার দায়িত্ব ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে