রবিবাসরীয় সকালে ম্যারাথনে মাতল কলকাতা, রাস্তাতে যান নিয়ন্ত্রণ

Share:

নিজস্ব প্রতিনিধি : ছুটির দিন সকালে কলকাতার তাপমাত্রা একধাক্কায় নেমেছে কিছুটা। রবিবার সকালে হাড়কাঁপানো শীত না হলেও শিরশিরে ঠাণ্ডা টের পেয়েছে কলকাতাবাসী। এই রবিবাসরীয় সকালেই ম্যারাথনে মেতে উঠল শহর। রেড রোড থেকে ওয়ার্ল্ড 25K ম্যারাথনের আয়োজন করেছে টাটা স্টিল। প্রায় ২০ হাজার মানুষ এই ম্যারাথনে অংশ নিয়েছিলেন। দেশ- বিদেশের লং রানাররা এই ম্যারাথনে অংশ নিয়েছেন। ম্যারাথনের পোশাকে তাঁদের দৌড়তে দেখা গিয়েছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সুজিত বসু, দেবাশিস কুমার, অভিনেত্রী শ্রাবন্তী। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ মানুষ হাজির হয়েছিলেন। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাঁরা।  এই ম্যারাথন উপলক্ষ্যে সকাল ৪টে থেকে কলাকাতর বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ রয়েছে।

রবিবার সকাল ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে নিউ রোড খিদিরপুর রোড, হসপিটাল রোড, ডাফরিন রোড। আউটরাম রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও কুইন্সওয়ে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত বন্ধ কয়েছে রাস্তা।

বেশ কিছু রাস্তায় ঘুরপথে যানবাহন চলাফেরা করানো হচ্ছে। যেমন গড়িয়াহাট ফ্লাইওভারের পূর্ব দিকের অংশ দিয়ে উত্তরমুখী গাড়ি চলছে। নিচের রাস্তা দিয়ে চলছে দক্ষিণমুখী গাড়ি। বালিগঞ্জ সার্কুলার রোডের পূর্বমুখী গাড়িগুলোকে রিচি রোড দিয়ে ঘোরানো হচ্ছে। শরৎ ঘোষ রোডে গাড়িগুলোকে দেশপ্রিয় পার্ক থেকে গরিয়াহাট ক্রসিং হয়ে গোলপার্কের দিকে ঘোরানো হচ্ছে। এস পি মুখার্জি রোডের দক্ষিণমুখী গাড়ি হাজরা মোড় বা রাসবিহারী ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

পাশাপাশি বাস ও মিনিবাসের রাস্তাও বদল করা হয়েছে। বেহালা রুটের বাসগুলো টালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে ঘোরানো হচ্ছে। হাওড়া বাসগুলো এজেসি বোস রোড থেকে এসএন ব্যানার্জী রোড বা পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে ঘুরে যাচ্ছে। হাজরা এসপ্ল্যানেট হাওড়াগামী বাসগুলো প্রিন্স আনোয়ার শাহ রোড ও ডিপিএস রোড ক্রসিং দিয়ে পূর্ব দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।বিকেলে রাস্তায় বের হলে বন্ডেল রোড হয়ে গড়িয়াহাট ক্রসিং ব্যবহার করতে হচ্ছে।

 

 

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের