ছাত্রনেতা আনিসের মৃত্যুতে স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে!

শুক্রবার গভীর রাতে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার আমতা থানার সারদা গ্রামের খাঁ পাড়ায় চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার গভীর রাতে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার আমতা থানার সারদা গ্রামের খাঁ পাড়ায় চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায়। ছাত্রনেতা ও সিএএ আন্দোলনকারী আনিসের বাড়িতে শুক্রবার গভীর রাতে পুলিশের পোশাক পরে ঢোকেন কিছু ব্যক্তি। পরিবারের সদস্যদের মাথায় বন্দুক ঠেকিয়ে আনিসকে ছাদ থেকে ফেলে দেয় ওই দুষ্কৃতীরা। রাজ্য পুলিশের নির্দেশে উচ্চপর্যায়ের তদন্ত হচ্ছে। ডিএসপি র‍্যাঙ্কের অফিসার পুরো বিষয়টির তদন্ত করছে। এর মাঝেই কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলার আর্জি জানিয়েছেন আইনজীবী কৌস্তুভ বাগচি।

রহস্যমৃত্যুর আসল কারণ কী? সেই বিষয়ে তদন্ত করতে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী কৌস্তভ বাগচি। যাতে সাড়া দিয়ে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, দুপুর ২টোয় লিখিত পিটিশন জমা দিতে হবে। কীভাবে খুন হল? কারাই বা খুন করল? বিষয়টি আদালতের নজরদারিতে তদন্ত হোক চাইছেন ওই আইনজীবী। সেই মর্মেই বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে পিটিশন দাখিলের আর্জি জানিয়েছেন ওই আইনজীবী। দু’দিন পার হলেও আনিস কাণ্ডে কেউ গ্রেফতার হননি। ইতিমধ্যেই তদন্তে নেমে আমতায় ছাত্রনেতার বাড়িতে পৌঁছান ডিএসপি ডিএনটি সুব্রত ভৌমিক। নিহতের পরিজনদের সঙ্গে কথা বলে বয়ান রেকর্ড করেন।

ছাত্রনেতার রহস্যমৃত্যুতে ক্রমশই বাড়ছে উত্তেজনা। রবিবারের পর সোমবারই নাগদিকের মিছিল রয়েছে। মঙ্গলবার যাদবপুরে ছাত্রদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে।

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার