বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়্যারলেস ডেটা পরিষেবা, রিপ্লেসমেন্ট ও কাস্টমার কেয়ারের নাম করে বিদেশিদের সঙ্গে প্রতারণার অভিযোগ। বালিগঞ্জ থেকে গ্রেফতার ৪। কলকাতা পুলিশের সাইবার সেলের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্তরা। সূত্রের খবর, ধৃতরা বালিগঞ্জে ভুয়ো কলসেন্টার চালিয়ে বিদেশিদের বিশেষ করে ব্রিটেনের নাগরিকদের সঙ্গে প্রতারণা করত। গোপন সূত্রে খবর পাওয়ার পর বালিগঞ্জের নির্দিষ্ট এলাকায় নজরদারি ও সরেজমিনে তদন্ত করেছিল কলকাতা পুলিশের সাইবার সেল। সেই তদন্তেই ধৃতদের কার্যকলাপ সামনে উঠে আসে। তারপরেই সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তালতলা থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইল ফোন উদ্ধার করেছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ছোট দলে ভাগ হয়ে মূলত বিদেশি নাগরিকদের যার মধ্যে ব্রিটেনের নাগরিকদের প্রতারণার ফাঁদে ফেলত। ব্রিটেনের নাগরিকদের সঙ্গে কথা বলতেও দক্ষ ছিল তারা। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিয়ে তারা ওয়্যারলেস ডেটা পরিষেবা, রিপ্লেসমেন্ট ও কাস্টমার কেয়ারের নাম করে বিদেশিদের ফোন করত। এরপর VOIP অ্যাপ্লিকেশনের মাধ্যমে যোগাযোগ করে গ্রাহকদের কার্ডের তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ও পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এভাবে বিপুল পরিমাণ পাউন্ড ও ডলারে প্রতারণা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

আরও পডুন: রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! গাড়ির কাচ ভেঙে কোটি টাকার গয়না চুরি, চাঞ্চল্য দিল্লিতে

তদন্তকারীদের দাবি, এই চক্রের মূল পাণ্ডা বিহারের বাসিন্দা। ডার্ক ওয়েব-সহ বিভিন্ন উৎস থেকে বিদেশি গ্রাহকদের কলিং ডেটা বা ‘লিড’ সংগ্রহ করে সে এই চক্রকে সরবরাহ করত বলে অভিযোগ। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইসগুলি ফরেন্সিক পরীক্ষার পাশাপাশি ডেটা বিশ্লেষণ করা হচ্ছে। এর মাধ্যমে আরও কোনও দেশি বা আন্তর্জাতিক প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত অন্যদের বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থের সন্ধান করে তা ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রয়োজনে আয়কর দফতর ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলিকেও বিষয়টি জানানো হবে। ধৃতদের নাম- ফিরদৌস ইকবাল (৩৬), শেখ সাজ্জাদ (৩৬), রূপম টিমোথি বিশ্বাস (২৩) এবং শব্বির আলম (৪৭)।

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

যৌতুকে মেলেনি স্করপিও, স্ত্রী ও শিশুপুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা ঘাতক স্বামীর

টিপ-শাড়ি পরে রূপান্তরকামীর বেশে ফ্ল্যাটে ঢুকে বিমানসেবিকাকে ধর্ষণ! গ্রেফতার যুবক

ইডলি দিয়ে বানিয়ে ফেলুন মশলাদার কোফতা কারি, রইল সহজ রেসিপি

ভারতীয় গৃহকর্মীকে জন্মদিনে সারপ্রাইজ রুশ মহিলার, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর তৎপর দমকল, ১৭ হোটেলকে শোকজ

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ

রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! গাড়ির কাচ ভেঙে কোটি টাকার গয়না চুরি, চাঞ্চল্য দিল্লিতে

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

আলাস্কায় চার্টার বিমান ভেঙে মৃত্যু ৮ আরোহীর