রাজ্যজুড়ে নিম্নচাপের ভ্রুকুটি! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। কখনও তীব্র রোদের দাপট, আবার কখনও মেঘলা আকাশ। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় নাজেহাল সবাই। তারই মাঝে এবার বাংলার জন্য বড়সড় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। গরম পড়তে না পড়তেই রাজ্যজুড়ে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি।   ইতিমধ্যেই একাধিক জেলায় জারি হয়েছে হলুদ ও কমলা সতর্কতা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এই নিম্নচাপ বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। যার জেরেই বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। 

আরও পড়ুন: এই মন্দিরে রয়েছে হাজার বছরের পুরনো বজরংবলীর মূর্তি, নিমেষে পূরণ হয় মনোস্কামনা

অন্যদিকে উত্তরবঙ্গেও হবে প্রবল ঝড়-বৃষ্টি। বুধবার জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা থাকায় জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।   আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও  উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরমের মাঝেই ফের দুর্যোগের আশঙ্কায়  চিন্তা বাড়ছে বঙ্গবাসীর। 

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?