‘ঘুষখোর ধরো, জেল ভরো’, দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি মন্ত্রী দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে দুর্নীতি নিয়ে ফের সরব বিজেপি নেতা দিলীপ ঘোষ। ‘ঘুষখোর ধরো, জেল ভরো’ স্লোগান তুলে তাঁর অভিযোগ, রাজ্যে দুর্নীতি কোনওভাবেই থামেনি। শুধু প্রশাসনের কোনও একটি স্তর নয়, তাঁর দাবি, দুর্নীতির প্রভাব ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায়। আর সেই প্রসঙ্গে সরাসরি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

দিলীপের বক্তব্য, পশ্চিমবঙ্গে ‘বাতাস যত দূর পৌঁছয়’, সেখানেই দুর্নীতির উপস্থিতি রয়েছে। তাঁর অভিযোগের কেন্দ্রে রয়েছে পুলিশ প্রশাসন। তাঁর দাবি, সমস্যা শুরু হয়েছে পুলিশ থেকেই এবং বর্তমানে পুলিশ ব্যবস্থাতেই দুর্নীতি সবচেয়ে বেশি। পুলিশকে ব্যবহার করে টাকা তোলার কাজ হয়েছে বলেও গুরুতর অভিযোগ তোলেন তিনি।দিলীপের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। কারণ, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই যখন তিনি সরাসরি দুর্নীতির অভিযোগ তুলছেন, তখন তাঁর বক্তব্যের রাজনৈতিক তাৎপর্যও যথেষ্ট। যদিও দিলীপের অভিযোগের পক্ষে তিনি এই বক্তব্যে নির্দিষ্ট কোনও ঘটনা বা তথ্য তুলে ধরেননি।একইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তাও দিয়েছেন বিজেপি নেতা। তাঁর কথায়, সরকার কাউকে ছাড়বে না। সেই সুরেই সামনে এসেছে ‘ঘুষখোর ধরো, জেল ভরো’ স্লোগান। অর্থাৎ ঘুষ ও দুর্নীতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিই তাঁর বক্তব্যের মূল সুর

আরও পড়ুনঃ খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

 দিন মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলার প্রসঙ্গেও মন্তব্য করেন দিলীপ। তাঁর দাবি, শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং মসজিদ ও মন্দির-উভয় ক্ষেত্রেই নির্দিষ্ট সময় ও নিয়ম মেনে মাইক ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা নিয়েও আদালতের সিদ্ধান্ত মেনে চলার কথা বলেন তিনি। তবে একইসঙ্গে বিধানসভার স্পিকারের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কথাও উল্লেখ করেন।

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

শুটিং সেটে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি, হবে সার্জারি

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না’, রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে বার্তা অর্জুন সিংহের

বাঙালির পছন্দের পোনা মাছের চপ, এবার বানিয়ে ফেলুন বাড়িতেই

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ

ঘুপচি ঘর, একই ছাদের তলায় একাধিক হোটেল, নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর উঠছে প্রশ্ন