বিজেপি গেরুয়া কালারকে ভোগের কালার বানিয়েছে : ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি: চেতলা পার্কে বিবেকানন্দ মূর্তিতে মাল্যদান করলেন মন্ত্রী ও কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)।
বিবেকানন্দ সারা ভারতবর্ষের। চেতনা না থাকলে ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাকবে না। ঠাকুর এবং বিবেকানন্দ ধর্মনিরপেক্ষতা দেশকে শিখিয়ে গেছে। সত্যিই যদি বিবেকানন্দের প্রতি বিজেপির (BJP) ভালোবাসা থাকে তাহলে কোন মুসলমান ঘরে গিয়ে হুঁকো খেয়ে বলুক কোথায় আমার জাত গেল না। যারা জাতপাত নিয়ে রাজনীতি করে বিবেকানন্দ তাদের জন্য নয়।

বিবেকানন্দ সবার উপরে যেখানে তিনি বলেছিলেন জিভে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে মেরে ঈশ্বরকে সেবা করা যায় না। আজ বিবেকানন্দের জন্মদিন এবং আমরা যুব সমাজকে একসাথে করছি। বিবেকানন্দ ত্যাগের প্রতীক তাই গেরুয়া কালার ত্যাগের প্রতীক তাই আজ গেরুয়া পড়েছি।আর বিজেপি এটা নিয়ে ভোগের প্রতীক তৈরি করে দিয়েছে। গেরুয়া বিজেপির কালার নয়।

ফিরহাদ হাকিম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, তাদের সরকার এ রাজ্যে ক্ষমতায় আসার পর, স্বামী বিবেকানন্দের ভাবধারাকে যুবসমাজের মনে প্রতিষ্ঠিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। কলকাতা পুরসভার (KMC) মেয়র আরো দাবি করেন যুবসমাজকে প্রতিষ্ঠিত করতে রাজারহাট নিউটাউনে (Newtown) তথ্যপ্রযুক্তি নগর গড়ে সেখানে ভবিষ্যৎ প্রজন্মকে সুযোগ করে দিয়েছে বর্তমান রাজ্য সরকার।রাজ্যে এক সময় শাসক দলের ক্ষমতায় থাকা বামেদের নাম মুখে না নিয়ে ফিরহাদ হাকিম সমালোচনার সুরে বলেন, সারা ভারতবর্ষে বাংলার ছেলেরাই তথ্যপ্রযুক্তিতে দক্ষতা দেখাচ্ছে। কিন্তু এই বাংলার ছেলেরা যে অন্য রাজ্যে চলে গিয়েছে তার জন্য দায়ী ৩৪ বছর এই রাজ্যে ক্ষমতায় থাকা যারা কম্পিউটারকে বোকার যন্ত্র বলে যুব সমাজকে অন্য রাজ্য তথা বেঙ্গালুরু এবং অন্যত্র যেতে বাধ্য করেছে তারাই বলে দাবি করেন ফিরহাদ।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার