রাতের শহরে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ১, ২ জনের খোঁজে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : রাতের শহরে তরুণীকে শ্লীলতাহানি করার ঘটনায় গ্রেফতার ১। সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তারমধ্যে ১ জনকে গ্রেফতার করেছে প্রগতি ময়দান পুলিশ। ধৃতের নাম আলতাফ আলাম। সে গার্ডেনরিচের বাসিন্দা বলে জানা গিয়েছে। বাকি ২ জনের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ।

শুক্রবার রাতে প্রগতি ময়দান থানা এলাকায় আম্বেদকর ব্রিজের কাছে এক তরুণীকে জোর করে গাড়িতে তোলে তিন যুবক। সেখানেই ঠাণ্ডা পানীয় খাইয়ে গাড়ির মধ্যে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। অশালীনভাবে স্পর্শ করার সঙ্গে সঙ্গে কটুক্তিও করে বলে অভিযোগ। বাধা দেওয়ায় ধস্তাধস্তি হয়। এর কারণে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগে ওই তরুণীর। পরে ওই তরুণীকে রাস্তায় নামিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। সিসিটিভি ফুটেজে ৩ জনকেই দেখতে পাওয়া গিয়েছে। টহলরত পুলিশ কর্মীরা রাস্তায় তরুণীকে কান্নাকাটি করতে দেখে। তাঁরা সবটা শুনে প্রগতি ময়দান থানায় নিয়ে যায় তাঁকে। সেখানে অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগ জানানোর পরে তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। শ্লীলতাহানির মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করেন পুলিশ আধিকারিকরা। সেখানেই ৩ জনকে শনাক্ত করা হয়েছে। ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গীদের খোঁজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করে। তরুণীকে আগে থেকে চিনত কিনা সবটাই জানতে চাওয়া হচ্ছে। ওই তরুণী পূর্ব কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁর শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের