রবীন্দ্র সদন স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি : অফিস টাইমে ফের আত্মহত্যার চেষ্টা কলকাতা মেট্রোয় (Kolkata Metro) । রবীন্দ্র সদন (Rabindra Sadan) মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টায় ব্যহত হয়েছে পরিষেবা। এরফলে নাজেহাল যাত্রীরা। অফিস টাইমে এই ধরনের ঘটনায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।  কলকাতা মেট্রোর কবি সুভাষ (Kabi Subhas) থেকে দক্ষিণেশ্বর (Dakshineswar)  পর্যন্ত পরিষেবা ব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার রবীন্দ্র সদন (Rabindra Sadan) মেট্রো স্টেশনে একজন আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। কিন্তু কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ সূত্রের খবর, রবীন্দ্র সদন মেট্রোর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আচমকাই ট্র্যাকে পড়ে গিয়েছেন এক যাত্রী। সেই কারণেই পরিষেবা বন্ধ হয়ে যায়। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল (Central) এবং কবি সুভাষ (Kabi Subhas) থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করে তোলার চেষ্টা করছে কলকাতা মেট্রো।

একদিকে প্রবল বৃষ্টি, তার উপর মেট্রোর সমস্যার জেরে অফিস টাইমে  ভোগান্তিতে পড়তে যাত্রীদের। পরিষেবা ব্যহত হওয়ার জেরে স্টেশনে থিক থিকে ভিড়। যত তাড়াতাড়ি সম্ভব মেট্রো পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেই মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগেও প্রায়ই মেট্রোতে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। অফিস টাইমে বার বার এই ধরনের ঘটনায় তিতিবিরক্ত যাত্রীরা । একদিকে বৃহস্পতিবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তার ওপর মেট্রো বিভ্রাট। সব মিলিয়ে নাজেহাল সাধারণ মানুষ। বেশ কেয়ক ঘন্টা হয়ে যাওয়ার পরেও সমস্যার সমাধান হয়নি। তারপরেই ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। অফিস টাইমে কেন বার বার এই ধরনের  ঘটনা ঘটছে। প্রশ্ন তুলছেন তাঁরা।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে