কলকাতা ও শহরতলিতে চালু ১১টি নতুন ভ্রাম্যমাণ সুফল বাংলা স্টল

সুফল বাংলার নতুন ১১টি ভ্রাম্যমাণ বিপণি চালু করল রাজ্য সরকার। সল্টলেক, রাজারহাট, নিউটাউন, দক্ষিণ কলকাতায় ভ্রাম্যমাণ এই বিপণিগুলি চালু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্রব্যমূল্যবৃদ্ধিতে(Commodity Price Rise) নাজেহাল সাধারণ মানুষ। কলকাতা(Kolkata) থেকে শহরতলি পরিস্থিতি সর্বত্রই এক। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপয়াধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে কলকাতা সহ শহরতলিবাসীর সুরাহায় সুফল বাংলার(Sufal Bangla) নতুন ১১টি ভ্রাম্যমাণ বিপণি(Mobile Van) চালু করল রাজ্য সরকার। সল্টলেক, রাজারহাট এবং নিউটাউনের পাশাপাশি দক্ষিণ কলকাতার লেক মার্কেটের কাছে ভ্রাম্যমাণ এই বিপণিগুলি চালু হয়েছে। এগুলি থেকে বাজারের দামের তুলনায় অন্তত ১০ থেকে ২০ শতাংশ কম দামে কৃষিপণ্য মিলবে বলে জানানো হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিচার করে আরও বিপণি খোলার কথা ভাবা হবে বলেও জানানো হয়েছে।    

খোলা বাজারে এখন কাঁচা লঙ্কা কেজি প্রতি ব্রিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। আদা বিক্রি হচ্ছে ২৫০ টাকা দরে, রসুনের দাম ৩০০টাকা কেজি। তথৈবচ হাল শাকসবজিরও। ঊর্ধ্বমুখী দামের জেরে খুচরো বাজারে গিয়ে হাতে ছ্যাঁকা পড়ছে আমজনতার। বিষয়টি অজানা নয় রাজ্য সরকারেরও। সেই কারণে কলকাতার লেকমার্কেট এবং সল্টলেক, রাজারহাট, নিউটাউন-সহ বিভিন্ন এলাকায় সুফল বাংলার আরও ১১টি ভ্রাম্যমান স্টল চালু করল রাজ্য। ইতিমধ্যে সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যজুড়ে সুফল বাংলার ৪৬৮টি স্টল রয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বিচার করে ক্রেতাদের স্বার্থে এই স্টলগুলি চালু করা হল।

কিন্তু আচমকা ফসলের দাম ঊর্ধ্বমুখী হল কেন? মূলত, এবারে নির্ধারিত সময়ের প্রায় ১৫ দিন পরেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা না আসার কারণেই এই দামবৃদ্ধি। বৃষ্টি না হওয়া, উপরন্তু তীব্র তাপদাহের জেরে ফসলের উৎপাদন কমে গেছে। স্বাভাবিকভাবে চাহিদার তুলনায় জোগান কমে যাওয়ায় বাজারে সব ধরনের সবজির দাম এখন তাই ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতি সুফল বাংলার স্টল থেকে বাজারের চেয়ে ১০ থেকে ২০ শতাংশ কমে সবকিছু পাওয়া যায়। যেমন সরকারি এই স্টলে কেজি প্রতি জ্যোতি আলুর দাম ২৯ টাকা। কাঁচা লঙ্কা ১২০, আদা ২০০, রসুন ২৪০ টাকা। একইভাবে বাজারে যেখানে কেজি প্রতি উচ্ছে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, সরকারি এই স্টলে তার দাম ৭০ টাকা।

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত