চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪ বছরে বাংলায় প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ ১১ হাজার ৫৮২ কোটি টাকা

Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: আরও একবার বঙ্গ বিজেপির(Bengal BJP) মুখ পুড়িয়ে দিল কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক(Union Ministry of Commerce) জানিয়েছে, গত ৪ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলায় মোট ১১ হাজার ৫৮২ কোটি টাকা প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বা Foreign Direct Investment এসেছে। এই বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগকে অনেকেই FDI নামেও চেনেন। কেন্দ্রের তথ্য বলছে এই ১১ হাজার ৫৮২ কোটি টাকা প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের মধ্যে চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসেই এসেছে ১ হাজার ১০০ কোটি টাকা। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এসেছে ৬৮৫ কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। আর এই পরিসংখ্যানই বলে দিচ্ছে বাংলা(Bengal) এখন ক্রমশ বিদেশী শিল্পপতিদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। কিছুদিন আগে কলকাতার বুকে হয়ে যাওয়া Bengal Global Business Summit 2023 নিয়ে বঙ্গ বিজেপির নেতারা বা বিরোধীরা যতই কুৎসা ও অপপ্রচার চালাক না কেন, এখন কেন্দ্রের রিপোর্টই তাঁদের মুখ পুড়িয়ে দিচ্ছে।

কোভিডের সময় থেকেই কার্যত খেলা ঘুরতে শুরু করে দিয়েছে। বাংলাতে ক্রমশ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ আসার পরিমাণ বেড়ে চলেছে। ২০০০ সাল থেকে পরপর ১৯ বছরে রাজ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অঙ্ক ছিল প্রায় ৩৪ হাজার কোটি টাকা। সেই জায়গায় গত ৪ বছরের পরিসংখ্যান যথেষ্ট উজ্জ্বল। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের হিসেব বলছে, ২০২০-২১ অর্থবর্ষে বাংলায় FDI এসেছিল ৩ হাজার ১১৮ কোটি টাকার। তার পরের বছর, অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে তা কিছুটা বেড়ে হয় ৩ হাজার ১৯৫ কোটি টাকা। গত অর্থবর্ষে সেই হিসেব পৌঁছয় ৩ হাজার ২১৭ কোটি টাকায়। ২০১৭-১৮ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে FDI ছিল ১ হাজার ৪০৯ কোটি টাকার। অর্থাৎ কয়েক বছর আগের হিসেবের দিকে তাকালেই স্পষ্ট, বিগত বছরগুলিতে বিদেশি লগ্নি টানার ক্ষেত্রে অনেকটা এগিয়েছে বাংলা। ২০২০-২১ অর্থবর্ষের গোড়া থেকে দেশের অর্থনীতিতে কোভিড বড় রকমের প্রভাব ফেলতে শুরু করে। কিন্তু বিশ্ব বাজারে সংক্রমণের থাবা পড়েছিল তার আগে থেকেই। তারপরও যেভাবে লগ্নি টানতে সক্ষম হয়েছে বাংলা, তা যথেষ্ট সাফল্যের।

কেন্দ্রীয় তথ্য অনুযায়ী FDI টানার নিরিখে দেশে দশম স্থানে রয়েছে বাংলা। প্রথম তিনে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক ও গুজরাত। এই বিষয়ে বাংলার শিল্পমহলের দাবি, লগ্নি কখনও রাতারাতি আসে না। তার জন্য জমি তৈরি করা দরকার। যে প্রশাসনের ভাবমূর্তি যত ভালো, শিল্পায়নের নীতি যত আকর্ষণীয়, লগ্নির গা থেকে লাল ফিতের ফাঁস আলগা করার তৎপরতা যত বেশি, বিনিয়োগও সেখানে তত বেশি। বিশ্বব্যাঙ্কের উদ্যোগে যে ‘Ease of Doing Business’ সংক্রান্ত প্রতিযোগিতা হয়, সেখানে গত কয়েক বছরে দফায় দফায় সামনের সারিতে এসেছে বাংলা। তা বিনিয়োগ টানতে সুবিধা করে দিয়েছে বলেই মনে করছে শিল্পমহল।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ