২০৬ তম প্রতিষ্ঠা দিবস পালন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে

গান, বক্তৃতার মাধ্যমে বৃহস্পতিবার থেকে অনুষ্ঠান উদযাপন চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের অন্যতম নাম করা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University) পা রাখল ২০৬ বছর বয়সে। শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ২০৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠান চলছে। গান, বক্তৃতার মাধ্যমে বৃহস্পতিবার থেকে অনুষ্ঠান উদযাপন চলছে।

২০২৩ সালে প্রেসিডেন্সির ২০৬ বছর উপলক্ষে চলছে অনুষ্ঠান। যদিও এবারের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ছাত্র নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান চলাকালীন মিছিল করে এসএফআই। প্রেসিডেন্সি গেট থেকে শুরু হয় ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল। প্রসঙ্গত পড়ুয়াদের ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ছাত্র ভোট নিয়ে তিনি আশাবাদী। এক কলেজের ছাত্র ভোট নিয়ে শিক্ষামন্ত্রী সম্প্রতি বলেছিলেন, ‘আমি ছাত্র ভোট নিয়ে আশাবাদী। ছাত্র ভোট হবেই। অনেক সমস্যা, প্রোটোকল, অতিমারীর প্রভাব, আমরা পুরোটা কাটিয়ে উঠতে পারিনি। তারপরেও আশাবাদী যে নির্বাচন করতে পারব। এগুলো বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে না। এটা শিক্ষা দফতর এবং স্বাস্থ্য দফতর যৌথভাবে সিদ্ধান্ত নেবে। রাজ্যে কবে অনুকূল পরিবেশ বা পরিস্থিতি আছে, কোন সময় আমরা নির্বাচন করব তা সিদ্ধান্ত নেবে ওই দুই দফতর। সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়েছি।’

উল্লেখ্য ২০১৭ সালে ২০০ বছর পূর্ণ করেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, মাইকেল মধুসূদন দত্ত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, সুকুমার রায়, বিধান রায়, মেঘনাদ সাহা, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীরা। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের ২০০ বছর পূর্ণ উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা পদযাত্রায় সামিল হয়েছিলেন। বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে এসেছিলেন প্রাক্তনীরা। পদযাত্রার ছিলেন‌ কবি শঙ্খ ঘোষ। প্রসারভারতীর প্রাক্তন প্রধান জহর সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসুর পৌত্র, ইতিহাসবিদ সুগত বসু।

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের