আলো নিভিয়ে আর জি করের প্রতিবাদ ৪৪ লক্ষ পরিবারের

আর জি কর কাণ্ডের প্রতিবাদে গত ৪ সেপ্টেম্বর রাতে আলো নেভানোর কর্মসূচীতে সাড়া দিয়েছিলেন কলকাতা ও শহরতলি ৪৪ লক্ষ পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে(R G Kar Medical College and Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার(Doctor Rape and Murder Incident) প্রতিবাদে গত ৪ সেপ্টেম্বর রাতে আলো নিবিয়ে মোমবাতি জ্বালানোর ডাক দিয়েছিলেন(Protest Movement by Switching Off Lights) আন্দোলনরত চিকিৎসকেরা। তাঁদের ডাকে সাড়া দিয়েছিলেন কলকাতা শহরের এবং শহরতলির বহু মানুষ। অনেকে সেদিন রাতে পথেও নেমেছিলেন। শামিল হয়েছিলেন প্রতিবাদী জমায়েত কিংবা মিছিলে। অনেকে আবার ঘরে বসেই প্রতিবাদ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ঘরের বাতি নিবিয়ে। ওই দিন রাতে কলকাতার বিস্তীর্ণ অংশের আলো নিবে গিয়েছিল। ঘরে ঘরে নেমেছিল ‘আঁধার’। বিচারের দাবিতে কোথাও জ্বলে উঠেছিল প্রদীপ, কোথাও মোমবাতি। পরিসংখ্যান বলছে প্রায় ৪৪ লক্ষ বাড়িতে সেদিন আলো নিভেছিল।

আরও পড়ুন, বদ অভ্যাস আপনার কিন্তু লক্ষ্মীলাভ পূর্ব রেলের, আয় ২২ লক্ষ ৩৪ হাজার টাকা

কলকাতা ও শহরতলি এলাকায় বেশির ভাগ জায়গাতে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে Calcutta Electric Supply Corporation Limited বা CESC। তাঁদের দাবি, গত ৪ সেপ্টেম্বরের রাতে অন্যান্য দিনের চেয়ে বিদ্যুৎ খরচ কম হয়েছে। ৩ সেপ্টেম্বর কলকাতা ও শহরতলি এলাকায় রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ বিদ্যুৎ খরচ হয়েছিল ১,৭৯৬ মেগাওয়াট। ২ সেপ্টেম্বর ওই একই সময়ে সেই বিদ্যুৎ খরচের পরিমাণ ছিল ১,৭৮৯ মেগাওয়াট। অর্থাৎ ২ দিনের হিসাব প্রায় সমান। কিন্তু বুধবার ওই সময়েই কলকাতা ও শহরতলি এলাকায় ওই একই সময়ে অর্থাৎ রাত পৌনে ১০টা নাগাদ বিদ্যুতের খরচের পরিমাণ ছিল মোট ১,৬৭৭ মেগাওয়াট। অর্থাৎ ১১২ মেগাওয়াট কম। অঙ্কের হিসাবে ১ মেগাওয়াট আসলে ১০ লক্ষ ওয়াটের সমান। সেই হিসাব অনুযায়ী বুধবার রাতে ১১ কোটি ৯০ লক্ষ ওয়াট বিদ্যুৎ খরচ কম হয়েছে।  

আরও পড়ুন, মহিষাদলের কৃষি উন্নয়ন সমিতিতে ৩ কোটি টাকার তছরুপ, কার্যালয়ে গ্রাহকদের বিক্ষোভ

সাধারণত একটি টিউবলাইটে ২৫ ওয়াট বিদ্যুৎ খরচ হয়। ১১ কোটি ৯০ লক্ষ মেগাওয়াটের হিসাব ধরলে সে দিন রাতে কলকাতা এবং শহরতলির প্রায় ৪৪ লক্ষ মানুষ ঘরের বাতি নিবিয়ে প্রতিবাদে সাড়া দিয়েছিলেন বলে কারও কারও দাবি। তাই এই আলো নিভিয়ে প্রতিবাদ করার কর্মসূচিকে সফল বলেই মনে করছেন আয়োজকেরা। আগামী ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তার আগে রবিবার রাতে আবার ‘রাত দখল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে কলকাতায়। সাধারণ মানুষকে সেই কর্মসূচিতে শামিল হওয়ার অনুরোধও করেছেন আয়োজকেরা। তবে এই সমর্থন যে খুব সহজে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের পক্ষে ভোট বাক্সে নেমে আসবে এমনটা সহজে মেনে নিতে নারাজ ভোটকুশলীরা।

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম ASI

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী