আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজ বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি, স্বামীজির ৫ অমৃতবাণী জানুন

নিজস্ব প্রতিনিধি: যুব সমাজের নবজাগরণের পথিক স্বামী বিবেকানন্দের জন্মদিন থেকে শুরু করে সভ্যতার শেষ দিন পর্যন্ত স্বামীজির জীবনদর্শনকে পাথেয় করে চলবে বিশ্ববাসী। আপামর বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণা হয়ে আছেন স্বামী বিবেকানন্দ। মহান এই মনীষীর জন্ম হয়েছিল ১২ জানুয়ারি ১৮৬৩ সালে। ছোটবেলা থেকেই নরেন মনে করতেন যে মানুষের সেবাই ঈশ্বরের সেবার সমান। স্বামীজির এই ৫ বাণী আজও ভাবিয়ে তোলে আমাদের। জানুন স্বামীজির ৫ বাণী যা জীবনের প্রতিটি পর্যায়ে শিক্ষা দেয় সকলকে।

শরীরচর্চার প্রতি গুরুত্ব: স্বামীজি বলে গিয়েছেন ‘পড়ার থেকে ফুটবলের মাধ্যমে স্বর্গের অনেক বেশি কাছাকাছি যেতে পারবে।’ অর্থাৎ শুধু জ্ঞান অর্জন নয় এর সঙ্গে শরীরচর্চাও জরুরী। খেলাধুলোর প্রতিও সমান পরিশ্রম করা উচিত।

জীবনের ৩ আদর্শ : ‘যারা তোমায় সাহায্য করেছে, তাঁদের কখনও ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে, তাদের কোনওদিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে, তাদের কখনও ঠকিয়ো না।’

ইচ্ছাশক্তিই সব: ‘তুমিই তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন, সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ‌ নিজেই তৈরি করে নাও।তাই নিজের উপর বিশ্বাস রাখো।’

পরিশ্রমই আধার : ‘কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয় নি।তাই জীবনে পরিশ্রম করতে শেখ। মনে রেখো কোনরকমের ফাঁক থাকলে তুমি নিজেকেই ঠকাচ্ছো।’

কোন কাজই ছোট নয় : ‘মনের মত কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে, সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়।’

Published by:

Share Link:

More Releted News:

একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন বঙ্গে পুনর্নির্বাচনের দিন কোথায় হবে ঝড়-বৃষ্টি

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ