খুলে গিয়েছে নিয়োগ জট, অগস্টেই চাকরি ৭ হাজার জনের

অগস্টে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ৭ হাজার পদে নতুন নিয়োগ সম্পন্ন হবে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, MT সহ বিভিন্ন পদে নিয়োগ হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় নিয়োগের পথে হাঁটা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী মাসে অর্থাৎ অগস্টে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে(Health Sector) ৭ হাজার পদে নতুন নিয়োগ সম্পন্ন হবে। চিকিৎসক, নার্স(Nurses), স্বাস্থ্যকর্মী, Medical Technologist বা MT সহ বিভিন্ন পদে চাকরি পাবেন ৭ হাজার জন। এর মধ্যে ৪ হাজার পদ থাকছে GNM Nurse-দের জন্য। একই সঙ্গে চিকিৎসকদের(Doctors) পদ থাকছে ১৪০০টি। Medical Technologist পদে নেওয়া হবে ৮৩৫ জনকে। প্রসঙ্গত, আইনি জটিলতার কারণে MT নিয়োগের প্রক্রিয়া প্রায় দুই বছর ধরে থমকে ছিল। অবশেষে সেই জট খুলেছে। এছাড়া, ৪৩৫টি BSC ও Post Basic Nurse, বিভিন্ন নার্সিং কলেজে ৭৪টি Senior Lecturer ও Reader এবং SSKM Hospital’র Head and Neck Surgery বিভাগের সহযোগী অধ্যাপক পদ পূরণ হবে এই নিয়োগ পর্বে।

আরও পড়ুন বিধানসভার অধিবেশন নিয়েও রাজ্যের সঙ্গে সংঘাত রাজ্যপালের

রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্মী নিয়োগের দায়িত্বপ্রাপ্ত সংস্থা West Bengal Health Recruitment Board WBHRB সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনও বিলম্ব করা যাবে না। সেই নির্দেশই এবার বাস্তবায়িত হতে চলেছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি সম্পূর্ণ করা হবে রি-সাবমিশন-ও। অনেক সময় দেখা যায়, চাকরিপ্রার্থীর ভুলের কারণে আবেদনটাই বাতিল হয়ে গিয়েছে। তাঁদের ওই আবেদন গ্রহণ করতে গেলে কী কী সংশোধন প্রয়োজন, তা E-Mail মারফত সংশ্লিষ্ট প্রার্থীদের জানানো হচ্ছে যাতে ওই চাকরিপ্রার্থীরা ফের আবেদন করার সুযোগ পান। এটাই রি-সাবমিশন। এরপরে তাঁদের কাছ থেকে ফের আবেদন এলে তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন Parking-এ বাড়তি Fee নিলেই মোটা অঙ্কের জরিমানা

একই সঙ্গে জানা গিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই GNM Nurse’র প্যানেল প্রকাশিত হচ্ছে। একই সঙ্গে প্রকাশিত হবে ৭৫০টি General Duty Medical Officer GDMO পদের প্যানেল এবং ৬০০’র বেশি Medical Officer বা MO’র প্যানেল। তবে ৪৩৫টি BSC ও Post Basic Nurse, বিভিন্ন নার্সিং কলেজের জন্য ৭৪টি Senior Lecturer ও Reader এবং SSKM Hospital’র Head and Neck Surgery বিভাগের সহযোগী অধ্যাপক পদে Interview প্রক্রিয়া শেষ হওয়ার পর প্যানেল প্রকাশ হবে অগস্টের মধ্যেই। জানা গিয়েছে, ৮৩৫টি MT পদের মধ্যে রয়েছে OT, ECG, ICU’র প্রযুক্তিবিদের পদ। এসব পদের জন্য ১ আগস্ট থেকে ইন্টারভিউ শুরু হবে। তবে রি-সাবমিশনের আবেদনগুলি খতিয়ে দেখে ইন্টারভিউ এবং প্যানেল প্রকাশে কিছু সময় লাগতে পারে।

‘বিজেপি একাই লড়বে,’ সুদীপ-শুভেন্দু সাক্ষাতের মাঝেই সাফ জানালেন শমীক

প্রেমে প্রত্যাখ্যান, ১৩ বছরের নাবালিকাকে অপহরণ, বন্ধ ঘরে আটকে লাগাতার যৌন নির্যাতন

প্রেমের ‘শাস্তি’ উলঙ্গ করে হাঁটানো! বেহালার ঘটনায় প্রেমিকার বাবা,মামা সহ গ্রেফতার ৩

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতাদের নিয়ে কুরুচিকর পোস্ট, পুলিশের জালে যুবক

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

টাইগারের উপরে হামলার ষড়যন্ত্রে ধৃত ২২ বছর বয়সী ইঞ্জিনিয়ার প্রাঞ্জল জামিনে বাইরে বেরিয়েছিলেন

জীবিত প্রমাণে ১০২ বছর বয়সে বর সেজে প্রতিবাদ, ১০৬ বছরে থামল দুলিচাঁদের লড়াই

আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, রাত পোহালেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট

কবে থেকে শুরু WPL, দিনক্ষণ ঘোষণা করল BCCI

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন