মর্মান্তিক! বেলেঘাটা সেলস ট্যাক্স বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু বৃদ্ধের

Share:

নিজস্ব প্রতিনিধি :  বেলেঘাটা (Beleghata) সেলস ট্যাক্স বিল্ডিং (Sales Tax Building) থেকে আচমকাই ঝাঁপ। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল বড় সড় দুর্ঘটনা। মঙ্গলবার সকালে বেলেঘাটা সেলস ট্যাক্স বিল্ডিং-র ৮ তলা থেকে আচমকাই ঝাঁপ দেন বছর ৭০-র বৃদ্ধ। ৮ তলা থেকে ঝাঁপ দিতেই ছুটে আসেন পথ চলতি মানুষ।

জানা গিয়েছে, সেলস ট্যাক্সের ওই ব্লিডিং অন্যান্য দিনের মতো ভিড় ছিল মঙ্গলবারও। আচমকাই ৮তলা থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি। দ্রুত ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর যায় থানায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ (police)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি নিছকই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। এই ব্যক্তি কে বা  কোথা থেকেই তিনি এসেছিলেন তা এখনও জানা যায়নি।

সূত্রের খবর, ওই বিল্ডিংয়ে ঢোকার সময় পরিচয় দিয়েই ঢুকতে হয়। মঙ্গলবার নিরাপত্তা রক্ষীর কাছে আইনজীবী পরিচয় দিয়েছিলেন ওই ব্যক্তি। তারপরেই আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। কেন ওপরে থেকে তিনি ঝাঁপ দিয়েছেন, কেনই বা এসেছিলেন ওই বিল্ডিং-এ সবটা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ (Police) ।

মঙ্গলবার সাত সকালে শহরে এই ধরনের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে। ঘটনার সময় সেখানে অনেক মানুষ ছিলেন। তাঁরা বলেছেন, আচমকাই ৮ তলা থেকে নিচে কিছু পড়ে যেতে দেখা যায়। বিষয়টি প্রথমে বোঝা যায়নি। ঘটনার পরেই ছুচে যান স্থানীয়রা। বিল্ডিং-র নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। অনেক উচু থেকে নিচে পড়ে যাওয়ার জন্য় অতিরিক্ত রক্তক্ষরণও হয়েছে। এরপলে মৃত্যু হয়েছে তাঁর।

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী