কলকাতার রাস্তায় দাউ দাউ করে জ্বলে উঠল ট্রাম

কলকাতা ট্রাম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শর্টসার্কিট থেকেই ট্রামে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবুও কারণ জানতে বিভাগীয় তদন্ত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতের দশকে ২ পয়সা ভাড়া বাড়ার প্রতিবাদে বামপন্থীরা কলকাতার(Kolkata) রাস্তায় একের পর এক ট্রামে ভাঙচুর চালিয়ে তাতে আগুন লাগিয়ে দিয়েছিল। পরের প্রায় অর্ধ শতাব্দীকালে আর কলকাতার বুকে রাস্তার মধ্যে দাউ দাউ করে আগুনে পুড়তে দেখা যায়নি কোনও ট্রামকে(Tram)। কিন্তু শুক্রবার সেই ছবিটাই আবারও ফিরে এল কলকাতার বুকে। এদিন মধ্য কলকাতার নোনাপুকুর(Nonapukur)ট্রামডিপোর কাছে এ জে সি বোস রোডের ওপর চলন্ত একটি এসি ট্রামে আগুন লেগে যায়। আগুন লাগার সময় সেই ট্রামের ভিতরে ছিলেন খুব করেও জনা ৪০ যাত্রী। আগুন লাগার জেরে তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপরেই জ্বলন্ত ট্রাম থেকে নামতে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই যাত্রীবাহী এসি ট্রামটি গড়িয়াহাট থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল। এ জে সি বোস রোড(A J C Bose Road) থেকে ট্রামটি বাঁদিকে বেঁকে ধর্মতলার রাস্তা ধরতেই আচমকা আগুন লেগে যায় ট্রামে। যাত্রীদের কথায়, হঠাৎই করেই তাঁরা ট্রামের মধ্যে বিকট আওয়াজ পান। এরপরই তাঁরা দেখেন ট্রামে আগুন ধরে গিয়েছে। ট্রামের পিছনের দিকের অংশে দাউদাউ করে আগুন জ্বলছে। তারপরেই যাত্রীরা ট্রাম থেকে হুড়মুড়িয়ে নেমে পড়েন। ট্রামের চালক ও কন্ডাক্টরও নেমে যান ট্রাম থেকে। সেই সময় রাস্তার মধ্যেই দাউদাউ করে করে জ্বলতে থাকে সেই ট্রাম। তার জেরে কিছুটা হলেও যান চলাচল ব্যাহত হয় এ জে সি বোস রোড ও এলিয়ট রোডে। যেহেতু নোনাপুকুর ট্রাম ডিপোর কাছেই কলকাতা পুরনিগমের জলের গাড়িগুলি থাকে তাই আগুন নেভানোর জন্য পুরনিগমের জলের গাড়ি নিয়ে আসা হয়। যদিও সেই কাজও শুরু হয় আগুন লাগার প্রায় মিনিট ২০ পরে। আগুন নেভাতে তৎপর হন স্থানীয় বাসিন্দারাই। তাঁরা বালি হাতে ছুটে আসেন। কিন্তু কোনওভাবেই আগুনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া যায়নি।  

কলকাতা পুরনিগমের জলের গাড়ি থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু হলেও ততক্ষণে ট্রামের অনেকটা অংশ আগুনের গ্রাসে চলে যায়। এরপর দমকল বাহিনী এসে পৌঁছয়। তাঁরাই এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রামটি দীর্ঘক্ষণ ওই জায়গায় আটকে থাকায় এ জে সি বোস রোডের শিয়ালদামুখী যানবাহণ ঘুরিয়ে দেওয়া হয়। তবে ঘটনার জেরে মল্লিকবাজার থেকে শিয়ালদহগামী ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়। কলকাতা ট্রাম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শর্টসার্কিট থেকেই ট্রামে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবুও আগুন লাগার কারণ জানতে বিভাগীয় তদন্ত হবে। পরিবহণ দফতরের ইঞ্জিনিয়াররা বিষয়টি তদন্ত করবেন।

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়া মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের