সল্টলেকের দত্তাবাদের রাস্তায় ধস, পুকুরে পড়ে গেল চার চাকা গাড়ি

দত্তাবাদ রোড কার্যত গাড়ির চাপ ও ভার কোনওটাই সামলাতে পারছে না। খুব দ্রুত এই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ না করা হলে আরও বড় বিপদ ঘটবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নোনা জলের ভেড়ি আর জলাশয় বুজিয়ে তৈরি হয়েছে আজকের সল্টলেক(Saltlake)। বিশেষজ্ঞরা বার বার সতর্ক করে চলেছেন, এই এলাকায় যেন মাটির ওপর চাপ না বাড়ে। সেক্ষেত্রে মাটি বসে বসে যাওয়ার মতো ঘটনা যেমন ঘটবে তেমনি বাড়ি ভেঙে পড়ে যাওয়ার মতো বড় ঘটনাও ঘটতে পারে। যদিও সেই সব সতর্কবার্তায় কান দিচ্ছে না কেউই। সল্টলেকে মাথা তুলছে একের পর এক বহুতল। আর তার নিট রেজাল্ট যখনতখন খাস সল্টলেকের বুকে যেখানে সেখানে ধস(Landslip) নামার ঘটনা। এবার সেই ঘটনাই ঘটল দত্তাবাদ(Duttabad) এলাকায়। সেখানে পুকুরপারের রাস্তায় ধস নেমে একটি চার চাকা গাড়ি জলে(Car fall in Pond) পড়ে যায়। যদিও সেই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। পরে ক্রেন নিয়ে এসে গাড়িটি উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, যে রাস্তার ধারে এই ঘটনা ঘটেছে সেটি দত্তাবাদ রোড নামেই পরিচিত। সল্টলেকের লাবণী মোড় থেকে শুরু হয়ে যা ই এম বাইপাসে বেঙ্গল কেমিক্যাল মোড়ে এসে শেষ হয়েছে। সেই রাস্তা দিয়ে দিনভর ২ আর ৪ চাকার যাতায়াত লেগে থাকে। চলে যাত্রীবোঝাই অটো থেকে গাড়ি, বাইক আর স্কুটিও। সল্টলেক থেকে বাইরে বার হতে বা সল্টলেকে ঢুকতে দত্তাবাদ রোড অনেকেই ব্যবহার করেন। আবার এই রাস্তা ধরে সল্টলেক থেকে মানিকতলা মেন রোড ধরে কাঁকুড়গাছিও চলে যাওয়া যায়। আর তাই দিনভর এই রাস্তায় গাড়ির ভিড় লেগে থাকে। সেই রাস্তা আবার খুব চওড়া নয়। গায়ে গায়ে দুটি গাড়ি বিপরীরমুখে যেতে পারে। সেই সঙ্গে রাস্তার দুইধারে রয়েছে ঘনবসতি। রাস্তাও বেশ সংকীর্ণ।

রাতের দিকে সেই রাস্তাতেই অনেকেই গাড়ি পার্কিং করে রাখে। যদিও তা বেআইনি। গতকাল রাতেও পুকুরপাড়ে রাস্তার ধারে একটি গাড়ি পার্কিং করা ছিল। কিন্তু এদিন সকালে ধস নামার কারণে রাস্তার ধারের অংশ সহ গাড়িটি পুকুরে পড়ে যায়। স্থানীয় লোজকন কোনওরকমে গাড়িটিকে একটি দড়ি দিয়ে বেঁধে একটি লোহার গজের সঙ্গে তা আটকে মাটিতে পুঁতে দেয় যাতে গাড়িটি পুরোপুরি ডুবে না যায়। তারপর পরের ক্রেন নিয়ে এসে গাড়িটিকে পুকুর থেকে তোলা হয়। এদিনের ঘটনা কোনও বড় বিপদ ডেকে না আনলেও সতর্ক করে দেওয়ার পক্ষে যথেষ্ট। দত্তাবাদ রোড কার্যত গাড়ির চাপ ও ভার কোনওটাই সামলাতে পারছে না। খুব দ্রুত এই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ না করা হলে আরও বড় বিপদ ঘটবে বলেই স্থানীয় বাসিন্দাদের দাবি।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন