ডেঙ্গু নিয়ন্ত্রণে বুধবার উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ এখন নবান্নের কাছে চ্যালেঞ্জ। প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বিশেষ করে চিন্তার ভাঁজ ধরিয়েছে উত্তর ২৪ পরগণা, কলকাতা, মুর্শিদাবাদ। পুজোর মুখে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।  বুধবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে। বিকেল ৪ টেয় এই বৈঠক শুরু হবে।

বুধবার জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্য সচিব।  সমস্ত জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সব হাসপাতালে সুপারদের বৈঠকে ডাকা হয়েছে। সামনেই পুজো এই পরিস্থিতিতে যেভাবেই হোক ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে হবে। বিশেষ করে কলকাতায় লাগাতার সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার।

উত্তর ২৪ পরগণায় সংক্রমণের সংখ্যা ১২ হাজারের কাছাকাছি। কলকাতায় সংক্রমণের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। মুর্শিদাবাদ জেলায় ৬ হাজার ছাড়িয়েছে। লাগাতার বৃষ্টিতে জেলায় জেলায় সংক্রমণের সংখ্যা বেড়েছে। চলতি মাসেই পুজো তখনও পরিস্থিতি নাগালের বাইরে যাতে না যায়, তাতেই উদ্বিগ্ন নবান্ন। এর আগেও নবান্ন ঠেকাতে একাধিক নির্দেশ দিয়েছিল নবান্ন।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay