ডিসেম্বরেও ডেঙ্গুর দাপটে মৃত্যু ডাক্তারি পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি : তাপমাত্রার পারদ নেমেছে। কিন্তু ডেঙ্গুর দাপট কমেনি। ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপে মৃত্যু হল এক চিকিৎসক পড়ুয়ার। মৃত পড়ুয়ার নাম পৃথ্বীরাজ দাস (২১)। বারাসতে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।

জানা গিয়েছে, পৃথ্বীরাজ ন্যাশনাল মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। বেশ কয়েকদিন জ্বরে ভুগছিলেন পৃথ্বীরাজ।ক্রমশই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বারাসতে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

এবার শুধু কলকাতাতেই নয়, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া সব জেলাতেই কম বেশি ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। গত মাসেও বর্ধমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। এবার ডিসেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ডাক্তারি পড়ুয়ার।

পতঙ্গবিদদের মতে, তাপমাত্রা যদি ১৬ ডিগ্রির নীচে নেমে যায়, তাহলে ডেঙ্গুর মশা বাঁচে না। ডেঙ্গির প্রকোপসৃষ্টি এডিস মশা ১৩-১৪ ডিগ্রিতেও সক্রিয় থাকায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। অন্য বছর দেখা যায়, শীতের দাপট কমলে ডেঙ্গু কমে যায়। কিন্তু ডিসেম্বরেও ডেঙ্গুর দাপট না কমায় চিন্তায় চিকিৎসকেরা।

 

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay