হলফনামায় সাড়ে ৩ কোটি টাকার সম্পত্তি লুকোনোর অভিযোগ অগ্নিমিত্রার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের আগে প্রার্থী হিসাবে হলফনামা জমা করেছিলেন অগ্নিমিত্রা, তাতে নিজের কিছু সম্পত্তির কথা গোপন করেছেন বলে অভিযোগ উঠেছে বিজেপি নেত্রীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগ জমা পড়ে তাতে বলা হয়, সাড়ে ৩ কোটি টাকার সম্পত্তি হলফনামায় লুকিয়েছেন অগ্নিমিত্রা।হলফনামা জমা দেওয়ার সময় তাঁর একটি সম্পত্তির বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি।

গত মঙ্গলবার নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি ও রাজ্যপালকে অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ এনে এই মর্মে চিঠি দিয়েছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জনৈক ভোটার শ্যামল রায়। তার অভিযোগ হলফনামায় নিজের স্বামীর আয়ের হিসাব উল্লেখ করেননি অগ্নিমিত্রা।এতে তিনি দাবি করেন, ২০২৪ সালে লোকসভা ভোটের আগে প্রার্থী হিসাবে যে হলফনামা জমা করেছিলেন অগ্নিমিত্রা। তাতে নিজের কিছু সম্পত্তির হিসেব দেন নি তিনি। তাঁর এই পদক্ষেপ ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইনের ৩৩ এ ধারার পরিপন্থী। কলকাতার বালিগঞ্জে ১৩০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে অগ্নিমিত্রার। অথচ তার ঠিকানা ৫০বি হাজরা রোড। কলকাতা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে রয়েছে সেই ফ্ল্যাট। ওই একই ঠিকানায় ২০০ বর্গফুটের একটি গ্যারাজও রয়েছে অগ্নিমিত্রার নামে।

শ্যামলের দাবি, ২০২২ সালের ৮ জুলাই ওই সম্পত্তির নথিভুক্তকরণ হয়েছে অগ্নিমিত্রার নামে।অথচ হলফনামায় সেই সম্পত্তির বিষয়ে কোন হিসেব বা তথ্য দেওয়া হয় নি।সত্য গোপন করেছেন অগ্নিমিত্রা। এর তদন্ত হোক। তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন তিনি। অগ্নিমিত্রা জনগণের প্রতিনিধিত্ব আইন লঙ্ঘন করেছেন বলে জানিয়েছেন শ্যামল। নিজের দাবির প্রমাণ হিসাবে কিছু নথিও কমিশনকে পাঠিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে অগ্নিমিত্রাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এই বিষয়ে তিনি কিছু জানেন না। আগে জানবেন তারপর মতামত দেবেন। তার আগে অবধি কিছুই বলতে চান না তিনি।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের