হাসনাবাদ লোকালের সামনে ঝাঁপ এক মহিলার, দ্বিখণ্ডিত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার শিয়ালদহ-বারাসত রুটের দুর্গানগর স্টেশনে বড়সড় দুর্ঘটনা। রেল লাইনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্য়া করেন এক মহিলা। আর তাতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

সোমবারের সকাল ১০.৫০ নাগাদ শিয়ালদহ-বারাসত রুটের দুর্গানগর স্টেশন। ওই স্টেশনের ২ নম্বর লাইনে আসছিল আপ হাসনাবাদ-শিয়ালদহ লোকাল। ট্রেন আসছে দেখে হঠাৎ করেই লাইনে ঝাঁপ দেন ওই মহিলা। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে। তারপরই ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর শরীর। জানা গিয়েছে, দেহটি দুভাগে ভাগ হয়ে গিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত ওই মহিলার বাড়ি দুর্গানগর এলাকায়। তাঁর সংসারে শান্তি ছিল না। দীর্ঘ দিন ধরেই পারিবারিক অশান্তিতে ভুগছিলেন তিনি। এদিন সোমবার সকালে স্টেশনে গ্যালোপিং আপ হাসনাবাদ লোকাল ঢুকছিল। ওই সময় ১ নম্বর লাইন দিয়ে মহিলা ২ নম্বর লাইনের দিকে এগিয়ে যান। অনেকেই ভেবেছিলেন, তিনি লাইন ক্রস করার জন্য এগোচ্ছেন। কিন্তু ট্রেন কাছে আসতেই তিনি লাইনের ওপর ঝাঁপ দিয়ে দেন।

খবর পেয়ে বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে আসে রেল পুলিশ। দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। খতিয়ে দেখছে পুলিশ।

এই দুর্ঘটনার জেরে ২ নম্বর লাইনে শিয়ালদহ-বারাসাত আপ লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয় বেশ কিছুক্ষণ। এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার জেরে সংশ্লিষ্ট লাইনে অফিস টাইমে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হয়। স্বাভাবিকভাবেই চরম সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের বিশেষত অফিস যাত্রীদের। 

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস