আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজভবনের সামনে রাতভর ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপাল না ফেরা পর্যন্ত ধর্না চলবে। বৃহস্পতিবার রাতে রাজভবনের উত্তর গেটের কাছে দলের ধর্না মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তৃণমূলের তরফে আগাম কর্মসূচি ঘোষণা সত্ত্বেও এদিন রাজভবনে ছিলেন না রাজ্যপাল। উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছেন তিনি। তবে তাতে পিছু হঠছে না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। 

এদিন রাতে অভিষেক জানান, ‘যতক্ষণ না রাজ্যপালের সঙ্গে দেখা হবে, তাঁর কাছে আমাদের দাবিদাওয়া পেশ করতে পারব, ততক্ষণ এই ধর্না চলবে। আমি নিজে এখানেই রাত কাটাব।’ তবে তার আগে রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে এক প্রতিনিধিদল রাজভবনে(Rajbhavan) পৌঁছে বাইরে থেকেই একটি স্মারকলিপি জমা দেবেন। গত মঙ্গলবার সময় দিয়েও দিল্লির কৃষি ভবনে তৃণমূল প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্য়োতি। উলটে কৃষি ভবন থেকে দিল্লি পুলিশ তাঁদের তুলে নিয়ে যায়। এর প্রতিবাদে সেদিনই অভিষেক ঘোষণা করেছিলেন, ৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার একই দাবিতে রাজভবন অভিযান হবে, সঙ্গে থাকবেন ১০০ দিনের কাজে বঞ্চিত মানুষরা। রাজ্যপালের কাছে দাবিদাওয়া তুলে ধরা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, তাকে এবং তার বাবা-মা স্ত্রী সহ গোটা পরিবারকে ইডি(ED) নোটিশ দিয়েছে।

কিন্তু তিনি কলকাতাতেই (Kolkata)আছেন। অথচ বিজেপির নেতা প্রতিনিধিরা পালিয়ে বেড়াচ্ছেন ।কারণ তারা বুঝেছেন মানুষ প্রতিবাদে এবার রাস্তায় নেমেছে। বৃহস্পতিবার সকালে ই- মেল(E-Mail) করে রাজ্যপালের পক্ষ থেকে তৃণমূলের প্রতিনিধি দলকে শিলিগুড়িতে দেখা করতে বলা হয়। অথচ তিনি খবর নিয়ে জানতে পারেন ,বিকেল চারটে পর্যন্ত শিলিগুড়িতে(Siliguri) থাকবেন রাজ্যপাল ।মাত্র দু থেকে তিন ঘন্টার মধ্যে কলকাতা থেকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে যাওয়া কি সম্ভব, প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

প্রবল ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা, ভোটগণনার দিনেও দুর্যোগের সম্ভাবনা

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ