ভালবাসাকে ওরা বাঁধলেন বরমাল্যের বাঁধনে

রবি সন্ধ্যায় বিয়ে হয়ে গেল ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড চৈতন্য শর্মার। আর সেই বিয়ে হল খাস কলকাতার বুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই শেষ হয়েছে ‘প্রাইড মান্থ’(Pride Month) জুন। সেই মাস শেষ হতে না হতেই একটা নতুন অধ্যায়ের শুরু হয়ে গেল খাস কলকাতার(Kolkata) বুকে। বিবাহবন্ধনে(Marriage) আবদ্ধ হলেন দুই যুবক। একজন বাঙালি, অপরজন অবাঙালি। কিন্তু দুইজনই মনে প্রাণে ভারতীয়। একজন রবীন্দ্রসঙ্গীতে গলা ভেজান তো অন্যজন ক্রিকেটের জন্য হুল্লোড় তোলেন। একজন ফ্যাশন ডিজাইনার, অন্যজন তথ্যপ্রযুক্তি কর্মী। সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে একে অপরের প্রেমে পড়েছিলেন, বৃষ্টিতে ভিজতেন, ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে উষ্ণতা খুঁজে নিতেন। এবার প্রকাশ্যেই তাঁরা নিজেদের জীবনকে বেঁধে ফেললেন সাতপাকের বাঁধনে। রবি সন্ধ্যায় বিয়ে হয়ে গেল ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের(Abhishek Ray) সঙ্গে তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড চৈতন্য শর্মার(Chaitanya Sharma)। আর সেই বিয়ে হল খাস কলকাতার বুকে।

কে কাকে বিয়ে করলেন, ঠিক করলেন না ভুল করলেন সেটা বড় কথা নয়। বড় কথা এটাই যে ওরা সাহস দেখালেন। সমাজের রক্তচক্কু, বক্রোক্তি, ঘৃণা এইসব কিছুকে দূরে সরিয়ে রেখে নিজেদের জীবনযাপনটা তাঁরা প্রকাশ্যে উদযাপনে নিয়ে চলে গেলেন। যে দেশে সমকামিতা এখনও ‘ঘৃণা’র বিষয়বস্তু, সে দেশে প্রকাশ্যে চার হাত এক হওয়া চাট্টিখানি কথা নয়। সত্যি করে বলতে গেলে এর জন্য অনেক মানসিক সাহসের দরকার পড়ে। হতে পারে পেশাগত জীবনে অভিষেক ও চৈতন্য সুপ্রতিষ্ঠিত বলে এই সিদ্ধান্ত নিতে বেশি দেরি করেননি। আর পাঁচটা পুরুষ যুগলের মতো নিজেদের সম্পর্ককে শুধু শরীরে বেঁধে রাখতে চাননি। তাঁরা উদযাপনে বিশ্বাস রেখেছেন। সেই উদযাপন একদিনের নয়, সারা জীবন ধরে। যে দেশে এখনও পুরুষযুগল বা নারীযুগলের বিয়ে আইনত সিদ্ধ নয় সেখানে সামাজিক রীতিনীতি মেনে ধর্মীয় নিয়ম পালন করে এই বিয়ে কার্যত এদেশের রক্ষণশীল সমাজকে একটা আধুনিক বার্তা দিয়ে দিল। সেই বার্তা নয় শুধু, ‘বেশ করেছি প্রেম করেছি’, সে বার্তা অবশ্যই, ‘হাসছি মোরা হাসছি দেখ হাসছি মোরা আহ্লাদি’।

এদেশে পুরুষে পুরুষে প্রেম বিরল মোটেও নয়। নানা সমীক্ষাতে ধরা পড়েছে এদেশে খুব কম করেও ১০ শতাংশ পুরুষের জীবনে এমন ঘটনা ঘটে। যারা প্রকাশ্যে স্বীকার না করলেও নিজেদের ঘনিষ্ঠ মহলে স্বীকার করেন সেই প্রেমের সম্পর্ককে। কিন্তু সাহস করে তা তাঁরা প্রকাশ্যে আনেন না। যততা না লজ্জায়, তার থেকেও বেশি ভয়ে। কেন না এ দেশ গণপিটুনির বিশ্বরাজধানী। পিটিয়ে মেরে ফেলা বা জলজ্যান্ত আগুনে জ্বালিয়ে দেওয়া কিং নিবেদন পক্ষে গ্রামছাড়া, বাড়িছাড়া করার মতো ঘটনা হামেশাই ঘটে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক পুরুষই পারেন না তাঁর মনের পুরুষকে নিয়ে ঘর বাঁধতে। অভিষেক-চৈতন্য সেখানেই জিতে গিয়েছেন। তাঁরা সাহস করে বিয়ে করিয়ে দেখিয়েছেন। নেটিজেনদের কাছ থেকে কুর্ণিশ আদায় করে নিচ্ছেন। সেই সঙ্গে দেখাচ্ছেন, দিন বদলাচ্ছে। ভারতে বাড়ছে দুই পুরুষের বিবাহ। আজ না হোক, ৩০-৪০ বছর পরে কলকাতার বুকে ঢাক-ঢোল পিটিয়ে দুই বাড়ির সহমতের ভিত্তিতে দুই বাঙালি যুবকের চারহাত এক হওয়ার ঘটনা ঘটলে অবাক হয়ে যাবেন না।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার