২১শে জুলাইয়ের জন্য চাঁদা তুললে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি অভিষেকের

সমাবেশের জন্য দলের কোনও নেতা কর্মী যদি চাঁদা তোলেন তাহলে ২৪ ঘণ্টার মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২১শে জুলাই ধর্মতলায় আয়োজিত হবে তৃণমূলের শহিদ সমাবেশ। শুক্রবার তৃণমূল ভবনে ছিল তার প্রস্তুতি বৈঠক। এই বৈঠক থেকে দলের নেতা কর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এই সমাবেশের জন্য দলের কোনও নেতা কর্মী যদি চাঁদা তোলেন তাহলে ২৪ ঘণ্টার মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানান তিনি।

আগামী ২১ জুলাইয়ের সমাবেশকে মাথায় রেখে শুক্রবার প্রস্তুতি বৈঠক ডাকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবনে এই বৈঠক হয়। ওই বৈঠকে রাজ্যের বিভিন্ন এলাকার বিধায়ক, জেলার সভাপতি, যুব সভাপতি ও পদাধিকারী উপস্থিত ছিলেন। আগামী ২১ জুলাই কী ভাবে সমাবেশের আয়োজন হবে, মূলত তার প্রস্তুতিতেই এই বৈঠক ডাকা হয় এদিন। আর সেই বৈঠক থেকে তোলাবাজির বিষয়ে নেতা কর্মীদের হুঁশিয়ারি দিলেন দলের সেকেন্ড ইন কম্যাণ্ড। সম্প্রতি হলদিয়ায় একটি সমাবেশে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলাবাজি নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার দলের সমাবেশের প্রস্তুতি বৈঠকে সেই বিষয়ে আবার কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

কোভিড সংক্রমণের কারণে দীর্ঘ ২ বছর ধর্মতলায় শহীদ দিবস পালন করেনি তৃণমূল। দু বছর পর শহিদ সমাবেশ আয়োজিত হতে চলেছে ধর্মতলায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই বছর ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকেই আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লড়াইয়ের দামামা বাজিয়ে দেবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি