লক্ষ্য পঞ্চায়েত, ডিসেম্বরেই শুভেন্দুর গড়ে সভা করবেন অভিষেক

পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর জেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে আগামী ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর সূত্রের।

তৃণমূল সূত্রের খবর, আগামী ৩ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে জনসভা করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতাদেরকে বিষয়টি জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার অফিস থেকে। সোমবার রাতে জেলা নেতাদের জনসভার বিষয়ে জানানো হয়েছে বলে সূত্রের খবর। শুধু জনসভা নয়, জোড়াফুল শিবিরের জেলা নেতাদের সঙ্গে একটি ঘরোয়া বৈঠকও করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকে আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে নেতাদের বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশ ও পরামর্শ দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যদিকে দলের শীর্ষ স্তর থেকে বার্তা পাওয়ার পর জনসভা আয়োজনের তৎপরতা শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব।

ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে এই জনসভার বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী একমাস পূর্ব মেদিনীপুর জেলায় গিয়ে অভিষেকের সভার বিষয়ে প্রস্তুতি সারবেন কুণাল। প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনের সময় বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন। সেইসময় পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সংগঠনের রাশ ছিল শুভেন্দুর হাতে। ফলে আগামী পঞ্চায়েত নির্বাচনে জোড়াফুল শিবিরের ভাল ফল ধরে রাখতে শুভেন্দুর গড়ে ভালরকমের প্রস্তুতি দরকার।

শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন