গোয়ার মাটি কামড়ে পরে থাকব, জানালেন অভিষেক

গোয়ার বিধানসভা নির্বাচনে ১টি আসনেও ঘাসফুল ফোটেনি। তবে হাল ছাড়তে নারাজ তৃণমূল তথা অভিষেক। এখনও গোয়ার মাটিতে ঘাসফুল ফোটাতে বদ্ধপরিকর তিনি।   

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়া থেকে কলকাতায়(Kolkata) ফিরেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আর ফিরেই গোয়া(Goa) নিয়ে নতুন করে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরলেন তিনি। জানালেন, ‘মাত্র কিছুদিনের মধ্যেই আমরা গোয়ার মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। কিন্তু সকলের কাছে হয়তো পৌঁছাতে পারিনি। তবে ছয় শতাংশ ভোট পেয়েছি। আমাদের প্রতিনিধিরা মানুষের জন্য কাজ করবে। আগামী পাঁচ বছর গোয়ার মাটি কামড়ে পরে থাকব আমরা।’ বস্তুত দেশের যে ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচন(Election) হয়ে গেল সেই ৫টি রাজ্যের মধ্যে গোয়াতেই তৃণমূল সব থেকে বেশি নজর দিয়েছিল। কার্যত এই নির্বাচনী যুদ্ধে গোয়াই হয়ে উঠেছিল তৃণমূলের পাখির চোখ। গত কয়েকমাসে সেখানে বারবার ছুটে গিয়েছেন দলের নেতা থেকে মন্ত্রীরা। গিয়েছেন অভিষেকের পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দেওয়া হয়েছিল প্রতিশ্রুতিও। বাংলার ধাঁচে সেখানেও মাসে মাসে মহিলাদের টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু, ফল প্রকাশের পর দেখা গিয়েছে সব প্রচেষ্টাই ব্যর্থ। একটি আসনেও ঘাসফুল ফোটানো সম্ভব হয়নি। তবে, হাল ছাড়তে নারাজ তৃণমূল তথা অভিষেক। এখনও গোয়ার মাটিতে ঘাসফুল ফোটাতে বদ্ধপরিকর তিনি।   

ফল প্রকাশের পর বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়া থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দাবি করেন, ‘তৃণমূল(TMC) গোয়ায় যা করে দেখিয়েছে, তা বিজেপিও করতে পারেনি। চারটে আসনে আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি। মাত্র এক হাজার থেকে ১২০০ ভোটের ব্যবধান। গোয়ায় এমন কয়েকটি বিধানসভা আসন রয়েছে যেখানে তৃণমূল তিন মাসের মধ্যেই ৩০ শতাংশ ভোট পেয়েছে। তাই আগামিদিনে ভালো ফল করার ক্ষেত্রে আমরা আশাবাদী। আগামী ৫ বছর আমরা গোয়ার মাটি কামড়ে পড়ে থাকব। অত্যন্ত কম সময়ের মধ্যে আমরা হয়তো সবার কাছে সে ভাবে পৌঁছতে পারিনি। ৬ শতাংশ ভোট সার্বিকভাবে তৃণমূল পেয়েছে গোয়ায়। এটা অন্য কোনও রাজনৈতিক দল করে দেখাতে পারেনি। বিজেপিও কোথাও এরকমটা করে দেখাতে পারেনি। তাই এই ফলাফল একটা বড় সাফল্য। তবে তারপরেও পরাজয়ের কারণ নিয়ে আলোচনা হবে দলের অন্দরে। পর্যালোচনা করে নেওয়া হবে নতুন রণকৌশল।’

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার