দলের জনপ্রতিনিধিদের আরও ‘নম্র ও দায়িত্বশীল’ হওয়ার বার্তা অভিষেকের

সোহমের বিরুদ্ধে এক রেস্তরাঁ মালিককে মারধর করার অভিযোগ ওঠার পরে পরেই দলের সর্বস্তরে নম্রতার বার্তা দিয়েছেন অভিষেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) বিধায়ক তথা টলি অভিনেতা সোহম চক্রবর্তীর(Sohom Chakrabarty) বিরুদ্ধে সম্প্রতি এক রেস্তরাঁ মালিককে মারধরের অভিযোগ উঠেছে। তারপরে পরেই রবিবার একটি ট্যুইট করে দলের সব জনপ্রতিনিধিদের আরও ‘নম্র ও দায়িত্বশীল’ হওয়ার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এবার লোকসভা ভোটে বিপুল জয়ের পাশাপাশি গত বারের চেয়ে আসন বাড়িয়ে নিয়েছে তৃণমূল। কিন্তু সোহমের ঘটনার জেরে এবার জোড়াফুল নেতৃত্ব দলের জনপ্রতিনিধিদের কার্যত সংযত হওয়ারই বার্তা দিয়ে দিল। অভিষেক তাঁর ট্যুইটে(Tweet) লিখেছেন, ‘জয় নম্র এবং বিনয়ী হতে শেখায়। আমি তৃণমূলের সব নেতা এবং সদস্যদের অনুরোধ করছি, জনতা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন, তাকে স্বীকৃতি দিয়ে সম্মান প্রদর্শনের চেষ্টা করুন’। তাঁর সংযোজন, ‘নির্বাচিত জনপ্রতিনিধিরা জনতার রায়ের কাছে ঋণী এবং তাঁদের আরও দায়িত্বশীল ভাবে কাজ করা উচিত।’ 

অভিষেক যখন এই বার্তা দিয়েছেন, তখন রাজ্য রাজনীতিতে সোহমের কাণ্ডের ফুটেজ ঘিরে এখন বেশ ভালই বিতর্ক তৈরি হয়েছে। ওই ফুটেজে দেখা গিয়েছে, নিউটাউনের একটি রেস্তরাঁয় কথা কাটাকাটির পরে সেখানকার মালিককে মারধর করছেন সোহম। রেস্তরাঁ মালিকের বিরুদ্ধে ‘দুর্ব্যবহারের’ পাল্টা অভিযোগ করেছিলেন বিধায়ক। সংশ্লিষ্ট রেস্তরাঁর মালিক আবার অভিযোগ করেছিলেন, নিজেকে ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে মারধর করেছেন সোহম। ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরে সোহম দুঃখপ্রকাশ করে ক্ষমাও চেয়েছেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধের পাশাপাশিই নতুন সাংসদ-সহ দলের সর্বস্তরে নম্রতার বার্তা দিয়েছেন অভিষেক। এর আগে শনিবার টেকনো সিটি থানায় রেস্তরাঁর ম্যানেজার একটি অভিযোগ দায়ের করেছেন সোহমের বিরুদ্ধে। সোহম পাল্টা অভিযোগ দায়ের করেছেন হোটেলের মালিকের বিরুদ্ধে। তাঁর দাবি, ঘটনার পুরো ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আসেনি। ঘটনার একাংশের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সোহমের আরও দাবি, আগে হোটেলের মালিক, কর্মীদের তরফেই আক্রমণ করা হয়েছে। রবিবার ওই রেস্তরাঁ মালিক সোহমের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেন।

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক