৫ দিনের মাথায় যাত্রা, শুরুতেই হোঁচট করমণ্ডলের

হাওড়া থেকে আতঙ্ক সঙ্গী করে ট্রেনে চেপেছেন যাত্রীরা। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই বাতানুকূল কামরার এসি বন্ধ হয়ে গেল ট্রেনটির।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্ঘটনার পর ৫ দিনের মাথায় যাত্রা শুরু করেছে হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেস। কিন্তু যাত্রা শুরুর দিনেই বিভ্রাট ধরা পড়ল এই ট্রেনে। হাওড়া থেকে আতঙ্ক সঙ্গী করে ট্রেনে চেপেছেন যাত্রীরা। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই বাতানুকূল কামরার এসি বন্ধ হয়ে গেল ট্রেনটির।

রেল কর্তৃপক্ষের পূর্বের ঘোষণা মতো বুধবার দুপুরে হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেস ছাড়ে। এদিন দুপুর ৩টে ২০ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ৬ মিনিট দেরিতে ছাড়ে এক্সপ্রেস ট্রেনটি। এদিন ট্রেন ছাড়ার আগে যাত্রীদের মধ্যে চাপা উদ্বেগ লক্ষ্য করা যায়। কী হয়, কী হয় আশঙ্কা নিয়েই যাত্রীরা চেপে বসেন ট্রেনে। কিন্তু ট্রেনটি সাঁতরাগাছি পৌঁছনোর পর এসি বিকল হয়ে যায় বাতানুকুল কামরার।

উল্লেখ্য গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। সেই দুর্ঘটনার কবলে পড়েছিল একটি মালগাড়ি এবং হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসও। প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছে ওই ট্রেন দুর্ঘটনায়। মৃতদেহের স্তূপের সাক্ষী থেকেছে গোটা দেশ তথা বিশ্ব। ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তা জানিয়েছে আমেরিকা, জাপান-সহ বিশ্বের একাধিক দেশ। ঘটনার পর রেল লাইন মেরামত করার পর বুধবার ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই মতো এদিন থেকে পুনরায় চালু হল হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের যাত্রা।

‘আমার উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী