‘অনেক দিন পর স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছি’, বিজেপি থেকে ফের তৃণমূলে রূপাঞ্জনা

২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ছিলেন রূপাঞ্জনা মিত্র। বদলেছিল অনেককিছু। প্রায় ৬ বছর পর ২০২৫ সালে তৃণমূলে ফিরে যেন দমবন্ধ অবস্থা কাটল রূপাঞ্জনার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একুশ জুলাইয়ের আবহেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন অভিনেতা রূপাঞ্জনা মিত্র। ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ছিলেন রূপাঞ্জনা মিত্র। বদলেছিল অনেককিছু। প্রায় ৬ বছর পর ২০২৫ সালে তৃণমূলে ফিরে যেন দমবন্ধ অবস্থা কাটল রূপাঞ্জনার। হ্যাঁ, তৃণমূলে ফিরে এমনটাই জানালেন অভিনেত্রী। পাশাপাশি আরও জানালেন, ‘মনে হচ্ছে যেন স্বর্গে রয়েছি।’ ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর, বাঙালী নেতা অভিনেতাদের অনেকেই তৃণমূলে কাজ করতে পারছেন না, এমনটাই দাবি করে একই বছরের জুলাই মাসে দিল্লি উড়ে গিয়েছিলেন অভিনেত্রী, সেখানে গিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। সে দলে রূপাঞ্জনার সঙ্গে ছিলেন, ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র এবং বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়েরা। কিন্তু বেশিদিন বিজেপিতে ঠাঁই হয়নি তাঁর।

অবশেষে তৃণমূলে ফিরে স্বস্তির নিঃশ্বাস নিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। অবশ্য বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের তরফ থেকে হুমকি পাচ্ছেন, এমনটাও দাবি করেছিলেন রূপাঞ্জনা। কাজ পাচ্ছেন না বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু পরে বিজেপি-তে থেকে রাজনীতি করা সম্ভব নয়, এমনটা দাবি করে দল ছেড়েছিলেন তিনি। তিনি অভিযোগ করেছিলেন, বিজেপির তরফ থেকে তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতে বলা হয়েছিল, তাই তিনি দল ছাড়েন। এরপরই নানা সময়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন রূপাঞ্জনা। সোমবার, ২১ জুলাই তৃণমূলের ‘শহীদ স্মরণ’ মঞ্চে যোগ দিয়ে দিলেন রূপাঞ্জনা মিত্র।

পাশাপাশি তৃণমূলের ফেরার ঘোষনা দিয়ে জানিয়ে দিলেন, পাঁচ বছর রেজিমেন্টেড দলে কাটানোর পর দিদির কাছে ফিরলেন তিনি। ঘর ওয়াপসি’ করে মনে হচ্ছে যেন স্বর্গে ফিরেছেন। কত দিন পরে খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর খোশমেজাজে রূপাঞ্জনা বলেন, “দিদি নিজে আমন্ত্রণ জানিয়েছেন। আগেও অভিনয়ের পাশাপাশি রাজনীতি করেছি। এ বারও তা-ই করব। পাশাপাশি, টলিউডের উন্নতির জন্য যথাসাধ্য করব। আগেও দিদির মঞ্চে ছিলাম। প্রথম দিকে বছর চারেক। তবে কিছু সমস্যা ছিল, সব মিটে গিয়েছে। কোনও মালিন্য নেই।” এদিকে আজ একুশের মঞ্চে তারকা হিসেবে হাজির হয়েছেন, সুদিপ্তা, রণিতা, ভাস্কর, শ্রীতমা, রূপাঞ্জনা-সহ একাধিক টলিউডের টেলিভিশন তারকা।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ