আজ থেকে স্নাতকস্তরে ভর্তি, ৩১ অগাস্ট থেকে স্নাতকোত্তরে

৫ অগাস্ট পর্যন্ত স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করা যাবে। উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, ৩১ অগাস্টের মধ্যে ফলপ্রকাশ হবে স্নাতকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিড বিধি বজায় রেখে আজ, সোমবার থেকে শুরু হল স্নাতকে (BACHELOR) ভর্তি প্রক্রিয়া। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা মহাবিদ্যালয়ের পোর্টালগুলিতে আবেদন জানাতে পারবেন। স্নাতকোত্তর (MASTERS) পর্যায়ে ভর্তি শুরু হবে আগামী ৩১ অগাস্ট থেকে।

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে জিজ্ঞাসা ছিল। রাজ্যের সিদ্ধান্ত ছিল, একটি পোর্টালের (PORTAL) মাধ্যমেই রাজ্যের সমস্ত কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করা যাবে। তবে সেই সিদ্ধান্ত কার্যকর করা এত কম সময়ে সম্ভব নয়। জানা গিয়েছে, আজ থেকে ৫ অগাস্ট পর্যন্ত স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করা যাবে। উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, ৩১ অগাস্টের মধ্যে ফলপ্রকাশ করতে হবে স্নাতকের।

কলেজে ভর্তি সংক্রান্ত আনুষঙ্গিক তথ্য ও প্রক্রিয়া জারি থাকবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্নাতক পর্যায়ের প্রথম সেমিস্টারের ক্লাস। উল্লেখ্য, গত ২ জুন বিকাশ ভবনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, সমস্ত কলেজে ভর্তির জন্য একটাই পোর্টাল (PORTAL) তৈরি হবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিও মিলেছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, এর ফলে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে। এই পোর্টাল তৈরিতে অনুমোদন দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। তবে প্রযুক্তিগত কারণে তা এবছর চালু করা সম্ভব হয়নি।

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্ণার বাজারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন

‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

সমাজমাধ্যমে কটাক্ষের পরেই ভারতীয় দলে আকিব নবি, বোর্ডের বড় ঘোষণায় জল্পনা

ফের আইনি বিপাকে বাদশা, সিল করা হল গায়কের চণ্ডীগড়ের নাইটক্লাব, কী অভিযোগ?

তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

চলতি বছরে কবে থেকে বর্ষা, জানিয়ে দিল আইএমডি

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে