মিধিলির Landfall শুরু হতেই ভারী বৃষ্টির সতর্কতা প্রত্যাহার এপার বাংলায়

এ যাত্রায় বাংলার ওপর কোনও বড়সড় ধাক্কা আসছে না। ভারী বৃষ্টির সতর্কতাও আর থাকছে না বাংলায়। বড়জোড় হালকা বৃষ্টি হতে পারে কিছু জেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে(Bay of Bengal) সৃষ্ট ঘূর্ণিঝড়(Cyclone) মিধিলির(Midhili) Landfall এদিন দুপুর থেকেই শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের(Bangladesh) পটুয়াখালির খেপুপাড়ার কাছে থাকা পায়রা উপকূলে। আর তার জেরে স্বস্তির নিশ্বাস পড়েছে এপার বাংলায়(West Bengal)। কেননা এই ঘূর্ণিঝড়ের দরুণ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় বাংলাদেশের স্থলভাগে আঘাত হানা শুরু করতেই এপার বাংলায় ৩টি জেলায় জারি করা ভারী বৃষ্টির সতর্কবার্তা প্রত্যাহার করে নেওয়ায় হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে তাই জানানো হয়েছে, আর দুর্যোগের আশঙ্কা নেই এপার বাংলায়। একই সঙ্গে বাংলার উপকূলে ঝোড়ো হাওয়ার গতি ক্রমশ কমবে। তবে দুই ২৪ পরগনা, কলকাতা, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ – এই ছয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও আগামিকাল থেকেই আবার রোদ উঠে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একইসঙ্গে কমবে রাতের তাপমাত্রাও। তবে সোমবার, মঙ্গলবার নতুন করে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

ঝড়-বৃষ্টির আশঙ্কায় ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কৃষকদের রাতের ঘুম উড়েছিল। ক্ষেতে পাকা ধান, মরশুমি সবজি… সেসব কীভাবে বাঁচাবেন, তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন অনেকে। দুর্যোগের আশঙ্কার খবর পেতেই রাতারাতি পাকা ধান কাটতে শুরু করে দিয়েছিলেন অনেকে। রাজ্য সরকারের কৃষি বিভাগ থেকেও কৃষকদের জন্য একগুচ্ছ পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এবার সেই দুশ্চিন্তা কাটছে। এ যাত্রায় বাংলার ওপর কোনও বড়সড় ধাক্কা আসছে না। ভারী বৃষ্টির সতর্কতাও আর থাকছে না বাংলায়। বড়জোড় হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। গতকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেও আকাশ মেঘলা। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে সকাল থেকেই রোদ্দুরের দেখা সেভাবে মেলেনি। তবে আবহাওয়া দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারী বৃষ্টির কোনও সতর্কতা আর থাকছে না।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে