আবারও ভোট বিভ্রাট বিধানসভায়

বিধায়ক উপস্থিত ছিলেন ১৮৬ জন। চিরকুটের ভোট গণনা করে দেখা যায়, জয়ী হয়েছে শাসক দল। অবশেষে পাস হয়েছে বিল। রাজ্যপালের দ্বারস্থ বিজেপি বিধায়করা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও ভোট বিভ্রাট বিধানসভায় (BIDHAN SABHA)। মিলল না ভোটিং মেশিন আর চিরকুটের গণনা। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপালকে অপসারণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) নাম প্রস্তাব করেই হয়েছিল বিল পাসের ভোট। সেই বিল পাস হয়েছে বিধানসভায়। তবে আবারও অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। আবারও দ্বারস্থ রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে।

স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য (CHANCELLOR) পদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করে বিল পাসের জন্য হয়েছিল ভোটাভুটি। তবে ভোটিং মেশিনে বিভ্রাট দেখা যায়। পরে ভোট গ্রহণ হয় চিরকুটে। ভোটিং মেশিনে বিভ্রাটের কারণে ভোট গণনা করা যায়নি। এদিনের বিল পাসের ভোটাভুটিতে ২ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন। ভোট দেননি ১ জন বিধায়ক। ভোটদান থেকে বিরত ছিলেন বাম- কংগ্রেস সমর্থিত আইএসএফ বিধায়ক নৌশাদ। তিনি ভাঙড়ের বিধায়ক। প্রস্তাবের সমর্থনে ভোট পড়েছে ১৩৪ টি। বিপক্ষে ভোট পড়েছে ৫১ টি। বিধায়ক উপস্থিত ছিলেন ১৮৬ জন। চিরকুটের ভোট গণনা করে দেখা যায়, জয়ী হয়েছে শাসক দল। অবশেষে পাস হয়েছে বিল।

এরপরেই আবারও রাজ্যপালের দ্বারস্থ হন বিজেপি বিধায়করা। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পাল।

উল্লেখ্য, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই অনুযায়ী পাস হচ্ছে বিল। আর মঙ্গলবার হয়েছিল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাবে ভোট। পাস হয়েছে সেই বিল।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের