স্বভাবিক হলো মেট্রো পরিষেবা, স্বস্তিতে নিত্যযাত্রী

আগামী ১০ জুন, দিনের প্রথম মেট্রো চলবে সকাল ৬টা ৫০ মিনিটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্ষণাবেক্ষণের কাজের জন্য মেট্রো রুটে শনি এবং রবিবার বেশ কয়েকবার আংশিক ভাবে বন্ধ থেকেছে পরিষেবা। ফলে অসুবিধায় পড়তে হতো যাত্রীদের। শুক্রবার কলকাতা মেট্রো (METRO) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সেই কাজ শেষের পথে। তাই আগামী ১০ জুন-শনিবার দক্ষিণেশ্বর- কবি সুভাষ রুটে পরিষেবা বন্ধ থাকছে না। তবে আগামী ১১ জুন- রবিবার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে ১ ঘণ্টা দেরিতে। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই দেরি।

আগামী ১০ জুন, দিনের প্রথম মেট্রো চলবে সকাল ৬টা ৫০ মিনিটে। এই সময়ে মেট্রো ছাড়বে কবি সুভাষ ও দমদম থেকে। আর দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো চলবে সকাল ৭টায়। আগামী ১১ জুন মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত চলবে লাইন রক্ষণাবেক্ষণের কাজ। তাই বেশ কিছুক্ষণ থাকবে ‘পাওয়ার ব্লক’। দমদম, কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো সকাল ৯টার বদলে ছাড়বে সকাল ১০টায়। উল্লেখ্য, আগামী শনি ও রবিবার শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত।

প্রসঙ্গত, গত বেশ কিছু শনিবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ ছিল লাইনে কাজের জন্য। তবে ওই সময় পরিষেবা স্বাভাবিক থাকত দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত।

নিয়মভঙ্গের দায়ে Arsanal, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ