চুক্তিভিত্তিক Group-D কর্মীদের পদোন্নতি Group-C-তে

রাজ্যের চুক্তিভিত্তিক Group-D কর্মীদের Group-C পদে উন্নীত করার কাজ শুরু করে দিল রাজ্যের কৃষি দফতর। লাভবান হবেন ১ হাজার জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল চুক্তিভিত্তিক Group-D কর্মীদের মধ্যে যাদের Group-C পদে উন্নীত হওয়ার যোগ্যতা রয়েছে, তাঁদের সেই পদোন্নতি দেওয়া হবে। এবার সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের চুক্তিভিত্তিক Group-D কর্মীদের Group-C পদে উন্নীত করার কাজ শুরু করে দিল রাজ্যের কৃষি দফতর। প্রাথমিক ভাবে কৃষি দফতরের(Agriculture Department) Group-D কর্মীদের মধ্যে যারা নূন্যতম ৫ বছর কাজ করেছেন এবং মাধ্যমিক পাশ, তাঁদেরকেই এই সুযোগ দেওয়া হচ্ছে। তবে তার জন্য তাঁদের পরীক্ষাতেও বসতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে Group-C পদে উন্নীত হওয়ার সুযোগ। Group-D কর্মীরা Group-C পদে উন্নীত হলে তাঁদের বেতনও(Salary Increment) বাড়বে।

আরও পড়ুন মমতার বাংলায় বাড়ছে বিদেশী বিনিয়োগ, মানল মোদি সরকার

রাজ্যের কৃষি দফতরের Group-D পদে যেসব কর্মীরা কাজ করছেন তাঁদের একাংশকে Group-C পদে উন্নীত করার প্রস্তাব কৃষি দফতর থেকে আগেই পাঠানো হয়েছিল রাজ্যের অর্থদফতরে। সরকারি নীতি অনুযায়ী যেসব চুক্তিভিত্তিক Group-D কর্মীর Group-C পদে উন্নীত হওয়ার যোগ্যতা রয়েছে, তাঁদের তালিকা ইতিমধ্যে তৈরি করেছে কৃষি দফতর। সেই তালিকায় ১ হাজারের বেশি চুক্তিতে নিযুক্ত Group-D কর্মীর নাম আছে। তবে এই পদোন্নতির প্রস্তাবের বিষয়ে আরও কিছু তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্যের অর্থ দফতর। মূলত জানতে চাওয়া হয়েছে কৃষি দফতরে এখন স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে ঠিক কতজন Group-C ও Group-D কর্মী রয়েছে এবং সেখানে এই দুই পদে এখন ঠিক কত শূন্যপদ রয়েছে। এর পাশাপাশি জানতে চাওয়া হয়েছে, Group-C’র স্থায়ী পদগুলি পূরণের জন্য নিয়োগকারী সংস্থার কাছে প্রস্তাব গিয়েছে কিনা।  

আরও পড়ুন ভাঙড়-চোপড়ার ঘটনায় তৃণমূল জড়িত নয়, দাবি মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, কয়েক বছর আগে রাজ্য সরকার নীতিগত সিদ্ধান্ত নেয়, চুক্তিতে নিযুক্ত Group-D কর্মীদের নির্দিষ্ট যোগ্যতামান থাকলে Group-C পদে উন্নীত করার সুযোগ দেওয়া হবে। চুক্তিতে নিযুক্ত Group-C কর্মী হিসেবে তাঁদের কাজ করতে হবে। তবে বেতন বাড়বে। অন্তত ৫ বছর চাকরি ও মাধ্যমিক পাশ হলে এই সুযোগ মিলবে বলে জানানো হয়। সরকারের বিভিন্ন দফতরের মধ্যে একমাত্র কৃষি দফতরই এখন এই নিয়ম কার্যকর করতে সক্রিয় হয়েছে। মাধ্যমিক পাশ তো বটেই, স্নাতক, এমনকী স্নাতকোত্তর ডিগ্রিধারী অনেকে চুক্তিতে নিযুক্ত Group-D কর্মী হিসেবে কাজ করছেন দফতরে। তাঁরা এই সুযোগ পেলে লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।   

শাহজাহানদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার জমিদখলের মামলায় চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে