স্নেহাশিসের মনে প্রেম জাগাতে আলিপুরে আসছে ২ বাঘিনী, কে হবে সঙ্গিনী…

দু’ই বাঘিনী আসবে আলিপুরে। আর রাঁচি কী পাবে? শুধুই বিলিয়ে যাবে? না, রাঁচিকে আলিপুর চিড়িয়াখানা দিচ্ছে ৪টি ক্রেস্টেড সালফার কাকাতুয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালো নেই স্নেহাশিস। বড় একা সে। কে হবে তাঁর প্রেমিকা? আলিপুর চিড়িয়াখানা (ALIPORE ZOO)  কর্তৃপক্ষ যাকেই আনবে তাকেই তো বৌ হিসেবে পছন্দ হবে না স্নেহাশিসের। অগত্যা স্বয়ম্বর সভা। তবে এই স্বয়ম্বর সভায় থাকবে ২ জন থুড়ি ২ বাঘিনী।

রাঁচি থেকে দু’ই বাঘিনী আসবে আলিপুরে। আর রাঁচি কী পাবে? শুধুই বিলিয়ে যাবে? না, রাঁচিকে আলিপুর চিড়িয়াখানা দিচ্ছে ৪টি ক্রেস্টেড সালফার কাকাতুয়া। কাকাতুয়া পাঠানো, বাঘিনী আনা সবই সম্ভব। অপেক্ষা শুধু জু অথারিটির গ্রিন সিগন্যালের।

আলিপুরে এই মুহূর্তে বাঘ-বাঘিনী রয়েছে ১০টি। তবে ব্যাঘ্র পরিবারে নতুন সদস্য আসেনি দীর্ঘ বছর। শেষ প্রজনন হয়েছিল গত ২০০৬ সালে। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ১৬ বছর। নেই বংশে বাতি দেওয়ার কেউ। সেই সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে আলিপুর।

আলিপুরে বাড়ি ছিল না স্নেহাশিসের। গত ২০১৯ সালে তাকে আনা হয়েছিল উত্তরবঙ্গ থেকে। স্নেহাশিসকে রাখা হয়েছিল পায়েল ও রূপার সঙ্গে। তবে স্নেহাশিসের ‘ফুলশয্যা’ আর হয়নি। পায়েল- রূপার তাকে পছন্দ হয়নি না কি তার পছন্দ হয়নি কাউকে, তা জানা যায়নি। জানা যায়নি, কারওরই কাওকে পছন্দ হয়নি কি না তাও। তারও আগে স্নেহাশিসের সঙ্গে শীলাকে পাঠানো হয়েছিল বেড়ুবেড়ু করতে। তবে সেবারেও সুখবর আসেনি।

সব মিলিয়ে একাকীত্বে ভুগছে ছেলে। কেন যে বিয়ে হচ্ছে না! আসলে মনের মিল না হলে কী আর শরীর মেলে? দেখা যাক এবারে কামদেব তির মারে কি না স্নেহাশিস আর সঙ্গিনীর ওপরে! সুখবর এলেই সাধ, অন্নপ্রাশনের আয়োজন করতে হবে যে! 

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থ-র ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাশবিক! ১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণ, ছুড়ে ফেলা হল তিনতলা থেকে

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ