মন্ত্রীরা কোন অনুষ্ঠানে যাচ্ছেন, আগে জানাতে হবে মুখ্যমন্ত্রীর দফতরকে, নির্দেশ মমতার

Share:

নিজস্ব  প্রতিনিধিঃ নজরে বিধানসভা নির্বাচন। তারআগে মন্ত্রিসভার কোন সদস্যরা যাতে না বিতর্কে জড়ায় সেইজন্য বিশেষ নজর রাখছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে কোন অনুষ্ঠানে যাচ্ছেন, মন্ত্রীদেরা সেটা আগে জানাতে হবে মুখ্যমন্ত্রী দফতরকে । তার পরেই সেই সংক্রান্ত অনুমোদন  পাওয়া যাবে।  এমনটাই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । ২০২৫ সাল থেকে এই নিয়মটি রাজ্যের মন্ত্রীদের ওপর কার্যকর হতে চলেছে বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর, কয়েকদিন আগে রাজ্যের এক মন্ত্রী কোন অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তাঁকে অভিনন্দন জানান এক ব্যক্তি। যার নামে রয়েছে একাধিক আর্থিক প্রতারণার  মামলা । এই বিষয়টি  জানতে পেরে বেশ অসন্তুষ্ট হয় নবান্ন। সেইজন্য মুখ্যমন্ত্রী সতর্ক করেন ওই মন্ত্রী-সহ তাঁর বাকি সতীর্থদের।

উল্লেখ্য, হাতে আর ১৫ মাস। সময় বলতে এইটুকুই। তারপরই ২০২৬ সালের বিধানসভা ভোট। আর তাই রাজ্য সরকার নিয়ে কোন প্রশ্ন যাতে না ওঠে সেই দিকে বিশেষ নজর দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী । ইতিমধ্যেই একাধিক দফতরের মন্ত্রী এবং অফিসারদের নিয়ে তিনি  বৈঠকও করেছেন। যে সব দফতরের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ রয়েছে সেগুলির কাজ দ্রুত যাতে সম্পন্ন হয় সেইদিকে বিশেষ নজর রাখছেন মুখ্যমন্ত্রী । সম্প্রতি তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন,  দলবিরোধী কোনও কাজ করলে যে কোন স্তরের নেতাকে শো কজ করা হবে । শুধু তাই নয় তিনবার শোকজ হলে তাঁকে করা হবে দল থেকে বহিষ্কার। একথায় বলা যায়, বিধানসভা নির্বাচনের আগেই  নানা দফতর থেকে শুরু করে দলীয় কর্মীদের ওপর বিশেষ নজর রাখছেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা