বারুইপুর কলেজে পরীক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, প্রিন্সিপালের হস্তক্ষেপে সুরাহা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতিক্ষার পরে রবিবার শুরু হয়েছে এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা। ২০১৬ সালের পর আর এই পরীক্ষা হয়নি। এবার নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে রবিবার। এসএসসি পরীক্ষা দিতে এসেই হেনস্তার শিকার এক পরীক্ষার্থী। বারুইপুর কলেজে পরীক্ষা পরেছিল ওই পরীক্ষার্থীর। কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার সময়ে তাঁকে বাধা দেওয়া হয়। বারুইপুর কলেজের প্রিন্সিপালের হস্তক্ষেপে তিনি পরীক্ষায় বসতে পেরেছেন বলে জানা গিয়েছে। শনিবার এসএসসির পক্ষ থেকে একাধিক বিধি নিষেধের কথা জানানো হয়েছে।

জানা গিয়েছে, বারুইপুর কলেজের অধ্যাপক দীপঙ্কর বিশ্বাস ওই পরীক্ষার্থীকে বাধা দেন। বলা হয়, তাঁর অ্যাডমিটে ভুল রয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না সে। কিন্তু পরীক্ষার্থী জানতে চান, কী ভুল রয়েছে। তখন তাঁকে জানানো হয়, অ্যাডমিটে ‘ক্যানসেল’ লেখা আছে। পরীক্ষা দেওয়া যাবে না। এরপরেই তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সংবাদমাধ্যমের উপর ওই অধ্যাপক চড়াও হন বলে অভিযোগ।

উত্তেজনার মধ্যে  পরীক্ষার্থীর সঙ্গে কথা বলতে আসেন বারুইপুর কলেজের প্রিন্সিপাল চঞ্চল মণ্ডল ও অন্য এক অধ্যাপক। শেষে অ্যাডমিট খতিয়ে দেখে সব ঠিক রয়েছে বলে জানানো হয়েছে। পরীক্ষার্থীর অভিযোগ, তিনি যদি বেরিয়ে যেতেন তাহলে আজ তাঁর পরীক্ষা দেওয়া হত না। তিনি প্রশ্ন তুলেছেন, প্রায় ১৫ মিনিট ধরে তাঁকে হেনস্তা করা হয়েছে। পরে অনেক বুঝিয়ে পরীক্ষা দিতে পেরেছেন তিনি।

রাজ্যের ৬৩৬ টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সবকটি পরীক্ষা কেন্দ্রেই কড়া ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রের বাইরে যেমন পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে, তেমন পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময়ও সমস্ত কিছু তল্লাশি করেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে।

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক