ধর্মঘট শুরু হতেই হু হু করে  বাড়ল আলুর দাম, মাথায় হাত আমজনতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ রাখার বিষয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকে মিলল না কোনও রফাসূত্র।  তাই সোমবার রাত থেকেই ধর্মঘটে নেমেছে আলু ব্যবসায়ীরা। আর তার জেরেই বাজারে বাড়ল আলুর দাম। কোথাও দু’টাকা, কোথাও কোথাও আবার আট থেকে ন’টাকা পর্যন্ত   বেড়েছে আলুর দাম। আর তাতেই চিন্তায় পড়েছে মধ্যবিত্তরা।

মঙ্গলবার বর্ধমান,  হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় আলুর দাম আকাশছোঁয়া। ধর্মঘটের পর সল্টলেকের দিকে জ্যোতি, চন্দ্রমুখী— প্রায় কেজি প্রতি তিন টাকা করে দুই জাতের আলুরই দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বর্ধমান বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩৬ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু কিলো প্রতি ৪০ টাকা। ঠিক তেমনি রাজ্য জুড়ে একাধিক জেলায় বাজারে হু হু করে বাড়ছে আলুর দাম।

আলুর দাম বৃদ্ধি প্রসঙ্গে বেচারাম মান্না জানিয়েছেন, ‘ আমাদের রাজ্যে এখন যা আলু আছে, তা আগামী ৪০-৪৫ দিনের জন্য পর্যাপ্ত। তবে টানা বৃষ্টির জন্য  ডিসেম্বরের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে আসবে না নতুন আলু।‘ বলা বাহুল্য, ডিসেম্বর মাস পড়ে গেলেও বাজারে নতুন আলুর দেখা নেই।  তারজেরেই কর্মবিরতির কারণে যদি   হিমঘরগুলিতে আলু বের না হয়, বাজারজাত না হয়, তাতে পুরনো আলুর দামই কেজিতে ৪০ টাকা ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

সহজ রান্না, দুর্দান্ত স্বাদ! বানিয়ে নিন নিরামিষ বাঁধাকপির ঝোল

হাওড়ায় চোর সন্দেহ গণপিটুনিতে মৃত্যু ব্যক্তির, ধৃত ২

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর

মাটি খুঁড়তেই মিলেছিল ক্ষুদ্র দেবীমূর্তি, নবদ্বীপে ২৭৩ বছর ধরে চলছে অভয় মা’য়ের পুজো

‘বাংলার মানুষ চান পশ্চিমবঙ্গ গুজরাত হোক’, মোদির জন্মদিনে জগদ্দল-বারাকপুরে নানা কর্মসূচী বিজেপির

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?