আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বেশ কয়েকদিন ধরেই গেরুয়া রঙ নিয়ে বিতর্ক হয়েছে। এবার আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিজেপি কলকাতার রাজপথে ‘গেরুয়া সম্মান’ যাত্রার আয়োজন করছে। সেই মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেল ৩টেয় গোলপার্ক থেকে শুরু হবে মিছিল।  সেটাই গিয়ে পৌঁছোবে যাদবপুরের এইট-বি বাসস্ট্যান্ডের কাছে।  মিছিলের আহ্বান জানিয়ে আগেই বলা হয়েছে, ‘গেরুয়া শুধু একটি রং নয়, ত্যাগ, আত্মনিবেদন, সনাতন ঐতিহ্যের প্রতীক।’  

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে সাম্প্রতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বাম ছাত্র সংগঠন এবং এবিভিপির মধ্যে সংঘর্ষের পর থেকেই ক্যাম্পাসে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। সেই আঁচ  বিশ্ববিদ্যালয় চত্বরের গণ্ডি ছাড়িয়ে রাজনৈতিক পরিসরেও আরও স্পষ্ট হয়ে উঠেছে। এমন আবহেই আজ রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিল ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক  শুরু হয়েছে চর্চা। গোলপার্ক থেকে যাদবপুরের ৮বি পর্যন্ত এই কর্মসূচিতে কত সংখ্যক মানুষ অংশ নেন, এবং মিছিল থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়   

এই মিছিলে সকলকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। আজকের মিছিল ঘিরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। মিছিলে ৭০০০ মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে। এই বিপুল সংখ্যক লোককে সামাল দিতে   ১,০০০ পুলিশ মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। বিজেপির এই বিশেষ কর্মসূচির কথা  উল্লেখ করে   যাদবপুর বিশ্ব-বিদ্যালয়ের মূল ফটক বন্ধ রাখার কথাও জানানো হয়েছে।  

 

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড