ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাদ্রের মাঝামাঝি পেরিয়েও বৃষ্টির দাপট কাটছে না বাংলায়। একদিকে যেমন মাঝেমধ্যেই নামছে ঝেঁপে বৃষ্টি, তেমনই মেঘলা আকাশের দাপটে কিছুটা স্বস্তি মিলছে ভ্যাপসা গরম থেকে। তবে সেই স্বস্তির সঙ্গে পাল্লা দিয়ে থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে হলুদ সতর্কতা। যদিও বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কমছে। ফলে সপ্তাহের মাঝামাঝি থেকে আবহাওয়ার পরিস্থিতিতে সামান্য পরিবর্তন আসতে পারে।

IMD-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে ফের বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত থাকছে না। বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ দুটোই তুলনামূলকভাবে কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে বিচ্ছিন্নভাবে দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দক্ষিণের জেলাগুলির মতো উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় অস্বস্তি বজায় থাকতে পারে। তবে শুক্রবার ও শনিবার ফের বদলাতে পারে পরিস্থিতি। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি থাকবে। বুধবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে বুধবারের পর ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে