মুখেই শুধু বাংলাকে ভালবাসার কথা, পুজোর মধ্যেই পরীক্ষা ফেলল শাহের স্বরাষ্ট্রমন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখে বাংলার প্রতি ভালোবাসার কথা বললেও কেন্দ্রের জারি নির্দেশ বলছে অন্য কথা। অনেকেই বলছেন বিজেপি মুখে এক বলে আর কাজে করে অন্য জিনিস। সামনেই পুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে তখন কেন্দ্রীয় সরকার পুজোর মধ্যেই পরপর দু’দিন (২৯/৩০ সেপ্টেম্বর) সপ্তমী-অষ্টমীতে ফেলেছে পরীক্ষা। তাও আবার যে সে পরীক্ষা নয় রয়েছে আইবি সিকিউরিটি রিক্রুটমেন্ট। যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসবেন পুজো উদ্বোধনে তাঁরই ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স (স্বরাষ্ট্র দফতর) আইবি’র (IB) পরীক্ষা নেবে।

অনেকেই বলছেন বিজেপি শুধুই মুখে বলে বাংলাকে ভালোবাসি আদতে তাদের কাজ বুঝিয়ে দেয় অন্য কথা। দুর্গাপুজোর কেন্দ্রীয় সরকারের পরীক্ষা শুনে অনেকেই অবাক হয়েছেন। বলেছেন যে পুজোকে UNESCO স্বীকৃতি দিয়েছে সেই উৎসবেই কিনা পরীক্ষার সূচি ফেলেছে কেন্দ্রীয় সরকার। ওয়াকিবহল বহল মহলের অনেকেই বলছেন বিজেপি বাংলাকে ভালোবেসে নয় শুধু ভোট পাওয়ার জন্য বাংলাকে ভালোবাসি বলা মুখোশ পরে রয়েছে। শুধু বাংলা নয় গোটা বিশ্ব জুড়েই যে পুজোয় বাঙালি টানা কয়েকটা দিন ছুটি কাটায় সেখনে কীভাবে এই পরীক্ষার সূচি পড়তে পারে তা জেনেই অবাক হচ্ছেন অনেকে। পুজোর মধ্যে শিডিউল তৈরি করছে অথচ অমিত শাহ জানেন না এটা তো একেবারেই হতে পারে না। যেখানে তিনি নিজে কলকাতায় আসবেন সেখানে এই সময়ে পরীক্ষা রাখার মানেই হয় না।

অনেকেই বলেছেন গোটা বাংলা যখন পুজোর আনন্দে মাতবে তখন আইবি সিকিউরিটির জন্য আবেদন করা প্রার্থীরা কলকাতায় দিতে আসবেন। রাস্তা ঘাট পুজোর ব্যানারে ছাওয়া দেখে খারাপ হবে মন কিন্তু তা সত্বেও দিতে হবে পরীক্ষা। মাথায় থাকবে হাজারো চিন্তা। একে পরীক্ষা অন্যদিকে পুজোর সময় রাস্তাঘাট জ্যাম থাকার কারণে সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে থাকবে মাথাব্যথা। সব মিলিয়ে শান্তিতে আন্দনে পুজো কটানোর বদলে মাথায় বয়ে বেড়াতে হবে হাজারো চিন্তা।

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সনা-সন গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

সারা খলিফা-সহ মোট ১১ জনকে মৃত্যুদণ্ড

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা